সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জুন ২০২৯-এর মধ্যে শেষ করার লক্ষ্য- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিলেট কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব – মনজুর মোর্শেদ স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই,, এটাই বাংলাদেশ- কয়েস লোদী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সিলেটে মাজারের ডেগে চিঠি সিলেট সীমান্তে ভারতীয় পণ্য জব্দ সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় যুবক আটক সিলেট হযরত শাহজালাল (রা:)র,, দানবাক্স চতুর্থবারের মতো গণনা, দানবাক্সে৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি

মোদিকে বাংলাদেশে ‘সামরিক পদক্ষেপ’ নিতে বললেন কংগ্রেস বিধায়ক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪ ১৮৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : অনলাইন সংস্করণ

১৯৭১ সালে বাংলাদেশের মাটিতে ইন্দিরা গান্ধী যেভাবে সামরিক পদক্ষেপ নিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সেভাবেই নিষ্পত্তিমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রিজওয়ান আরশাদ নামে ভারতের এক কংগ্রেস বিধায়ক। বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার বিষয়ে এবং সনাতন ধর্মাবলম্বীদের ওপর নৃশংস হামলার খবরে উদ্বেগ প্রকাশ করে তিনি এ আহ্বান জানান।

বুধবার ইকোনমিক টাইমস-সহ ভারতের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কংগ্রেস বিধায়ক রিজওয়ান আরশাদ কর্ণাটক রাজ্যের শিবাজিনগরের প্রতিনিধিত্ব করছেন। সম্প্রতি মোদিকে দেওয়া এক চিঠিতে তিনি লিখেছেন, ‘বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং সেখানে হিন্দুদের ওপর নৃশংসতার কথা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন প্রতিবেদন এবং ভিডিও দেখে গভীরভাবে ব্যথিত ভারতের একজন উদ্বিগ্ন নাগরিক হিসেবে আমি আজ আপনাকে লিখছি।’

ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের প্রেক্ষিতে ওই প্রতিবেদনগুলো সত্য হলে তা মোকাবিলায় একটি ‘সক্রিয় অবস্থান’ গ্রহণ করা অপরিহার্য বলেও চিঠিতে মত দেন আরশাদ। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য অবিলম্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গেও জড়িত হতে মোদিকে পরামর্শ দেন তিনি।

কংগ্রেস বিধায়ক লিখেছেন, ‘ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমে ডানপন্থি প্রভাবশালী হ্যান্ডেলগুলো এমন খবর প্রচার করছে, যেগুলোর সত্যতা নিশ্চিত করার জন্য ভারত সরকারকে অনুরোধ করছি। এগুলো সত্যি হলে ভারত সরকারের দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত।’

ভারতের জনগণ সব সময় ন্যায়বিচার, শান্তি এবং মানবাধিকারের পক্ষে দাঁড়ায় দাবি করে মোদির উদ্দেশে আরশাদ লিখেছেন, ‘আমাদের প্রধানমন্ত্রী হিসেবে ১৯৭১ সালে শ্রীমতি ইন্দিরা গান্ধীর মতো সামরিক পদক্ষেপ নিতে আপনার দ্বিধা করা উচিত নয়। আমি আপনাকে এ সংকটময় সময়ে বাংলাদেশে আমাদের হিন্দু ভাই ও বোনদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আপনার সম্মানিত অফিস ব্যবহার করার জন্য অনুরোধ করছি।’

কংগ্রেস বিধায়ক আরও লিখেছেন, ‘আমি বিশ্বাস করি, আপনার (মোদি) নেতৃত্বে ভারত শুধু বাংলাদেশের সংখ্যালঘুদের উদ্বেগই নয়, ভারতেও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেবে। যারা দক্ষিণপন্থিদের দ্বারা অর্থনৈতিক ও সামাজিকভাবে ক্রমাগত আক্রমণের শিকার হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মোদিকে বাংলাদেশে ‘সামরিক পদক্ষেপ’ নিতে বললেন কংগ্রেস বিধায়ক

আপডেট সময় : ০২:২০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪