সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পদত্যাগের আলটিমেটাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২২:১০ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

 সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এনায়েত হোসেনকে পদত্যাগ করতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। এছাড়া  ট্রেজারার মো. শাহ আলম ও রেজিস্ট্রার আবুল কালাম মো. ফজলুর রহমানকেও পদত্যাগ করতে আলটিমেটাম দেওয়া হয়েছে।

সোমবার (১২ আগস্ট) ক্যাম্পাসে বৈষম্যবিরোধী কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে বিক্ষোভ সামাবেশ ও মিছিল করেন সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রেস ব্রিফিং করেন বৈষম্যবিরোধী কর্মকর্তা ও কর্মচারীরা। প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা কাজি মাসুদ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, নিয়োগ পাওয়ার পর থেকেই দলীয় প্রভাব খাটিয়ে ভাইস চ্যান্সেলর, ট্রেজারার ও রেজিস্ট্রার নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, মাইম্যান, অযোগ্যতা, দুর্নীতি, অসদাচরণ, দলীয়করণ ও ক্ষমতার অপব্যবহার করে আসছেন। তাঁরা দলীয় প্রভাব খাটিয়ে নিরীহ কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি-দাওয়া ও অধিকার থেকে বঞ্চিত করে আসছেন। রেজিস্ট্রার স্বৈরাচার ফজলুর রহমান কথায় কথায় কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দিয়ে আসছেন। তাঁর ভয়ে কর্মকর্তা-কর্মচারীরা তটস্থ ছিলেন।

এছাড়া আওয়ামী লীগের নাম ভাঙিয়ে তিনি (রেজিস্ট্রার) ক্যাম্পাসে একক রাজত্ব চালান। এই নৈরাজ্যের অবসান চান তাঁরা। এ জন্য উপাচার্য, ট্রেজারার ও রেজিস্ট্রারকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি উচ্চারণ করেন কর্মকর্তা-কর্মচারীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পদত্যাগের আলটিমেটাম

আপডেট সময় : ১২:২২:১০ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪