সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ সিলেটে ৪২ লাখ টাকার ভারতীয় জিরাসহ গ্রেফতার ১, সিলেট অঞ্চলে আবারও বাড়ছে সুরমা-কুশিয়ারা নদীর পানি সিলেটে অসামাজিক কার্যকলাপ,দুটি আবাসিক হোটেল সিলগালা সিলেট সীমান্তে অভিযান চালিয়ে ৭৫ লাখ টাকার ভারতীয় অবৈধ চোরাইপণ্য জব্দ,আটক ১

ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় গাজার মোট জনসংখ্যার ১.৮ শতাংশ নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ১৯৯ বার পড়া হয়েছে

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকার মোট জনসংখ্যার ১ দশমিক ৮ শতাংশ নিহত হয়েছেন। ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য-উপাত্তে এই চিত্র উঠে এসেছে। আল-জাজিরার প্রতিবেদনে এ কথা বলা হয়।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলায় চালায় গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এই হামলা এখনো চলছে।

ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ১০ মাসের বেশি সময় ধরে চলা এই সংঘাতে ইসরায়েলি বাহিনীর হাতে গাজার মোট জনসংখ্যার ১ দশমিক ৮ শতাংশ নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের প্রায় ৭৫ শতাংশের বয়স ৩০ বছরের নিচে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, চলমান সংঘাতে অন্তত ৩৯ হাজার ৭৯০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত ৯২ হাজার।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলমান গাজা সংঘাতে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১৯ লাখ মানুষ। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির জন্য চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার। দেশ তিনটি সম্প্রতি এক বিবৃতিতে ১৫ আগস্ট আলোচনায় বসার জন্য ইসরায়েল ও হামাসের প্রতি আহ্বান জানিয়েছে। বলা হয়েছে, দোহা বা কায়রোয় এ আলোচনা হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি বিশ্বাস করেন, গাজায় যুদ্ধবিরতি এখনো সম্ভব। প্রেসিডেন্ট হিসেবে তাঁর মেয়াদ শেষ হওয়ার আগেই তা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় গাজার মোট জনসংখ্যার ১.৮ শতাংশ নিহত

আপডেট সময় : ০৭:৩৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪