সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪

নাটোরে সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪ ১৩০ বার পড়া হয়েছে

নাটোর শহরের কানাইখালী চত্বরে সমাবেশ করেন শিক্ষার্থীরা আজ রোববার দুপুরে ।

প্রতিনিধি নাটোর :

নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ রোববার দুপুরে শহরের কানাইখালী চত্বরে আয়োজিত শিক্ষার্থী সমাবেশ থেকে এ কমিটি বিলুপ্ত করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার বিভিন্ন স্থান থেকে শত শত শিক্ষার্থী আজ দুপুর ১২টায় শহরের কানাইখালী চত্বরে এসে জড়ো হতে শুরু করেন। শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকেরাও সমাবেশে হাজির হন। পরে অভিভাবকদের অনেককেই মূল মঞ্চে আসন দেওয়া হয়। পরে অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা বক্তব্য দেন।

শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীরা অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করেননি; বরং তাঁরা ফ্যাসিবাদের বন্দুকের সামনে অকাতরে বুক পেতে দিয়েছেন। বুকের রক্ত দিয়ে দেশের দ্বিতীয় স্বাধীনতা ছিনিয়ে এনেছেন। এখন দেশ গড়ার দিকে মনোযোগী হয়েছেন। এই সফলতার পেছনে সব শিক্ষার্থীর অবদান রয়েছে। তাই এখন আর সমন্বয়ক প্রয়োজন নেই। সবাই এই আন্দোলনের লড়াকু সৈনিক।

সমাবেশে সমন্বয়ক শিশির মাহমুদ, মো. হারুন, ওবাইদুর রহমান, মো. জনি প্রামাণিক, আবদুল্লাহ আল নোমান, নাফিস ফুয়াদ সাদ, রেজা রাব্বানী, জেরিন আক্তার, মারুফ আহম্মেদ, রুহুল আমিন, ইসাহাক আলীসহ কয়েকজন অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধি বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাটোরে সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্ত ঘোষণা

আপডেট সময় : ১১:৫৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪