সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট বিভাগে এ পর্যন্ত শিশু মৃত্যুর সংখ্যা ৮১,গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি ৭৪ সিলেটে অর্ধশতাধিক মালিক পেলেন হারানো মোবাইল ফোন সিলেটে সম্প্রীতির মিলনমেলায় পরিণত হলো জগন্নাথদেবের স্নানযাত্রায় সিলেট নগরের জন্য সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে- সিসিক প্রশাসক সিলেট মহানগরীতে জনসাধারণের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ হবিগঞ্জ সীমান্তে পুশইন সতর্ক ৫৫ বিজিবি, পাহারায় চা বাগানের শ্রমিকরাও সংবাদপত্র হকার্স সমবায় সমিতির বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী সিলেট কাষ্টঘরে বিশেষ অভিযান, উদ্ধার ৯ হাজার ৪০০ পিস ইয়াবা বড়ি ও নগদ ১ লাখ ৮৬ হাজার ২০৬টাকাসহ গ্রেফতার ১ সিলেটে মাদক আস্তানায় গ্রেফতার ২ সিলেটে পুলিশের চিরুনি অভিযান, গ্রেফতার ৯৪

রায়পুর থানার লুট হওয়া ৯টি অস্ত্রসহ গুলি-কম্পিউটার উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪ ১১৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

লক্ষ্মীপুরের রায়পুর থানায় ভাংচুর ও অগ্নিসংযোগের পর লুট হওয়া ৯টি অস্ত্রসহ ৮১ রাউন্ড গুলি, মোটরসাইকেল ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। 

উদ্ধার হওয়া এসব অস্ত্র-গুলি ও সরঞ্জাম শনিবার দুপুর ২টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় রায়পুর বাস টার্মিনাল এলাকা থেকে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমুল হোসেন ও জেলার মনিটরিং অফিসার শওকত হোসেনসহ অনসার সদস্যরা এসব অস্ত্র উদ্ধার করেন। 

শনিবার দুপুরে রায়পুর উপজেলা আনসার ও ভিডিপির কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান আনসার কর্মকর্তা নাজমুল হোসেন ও জেলার মনিটরিং অফিসার শওকত হোসেন।

তারা বলেন, রায়পুরে দুটি শটগান, দুটি একনলা বন্দুক, দুটি চাইনিজ রাইফেলসহ ৮১ রাউন্ড গুলি, একটি কম্পিউটার, একটি অগ্নিদগ্ধ মোটরসাইকেল ও দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। এছাড়াও রামগঞ্জ থানায় ফিরিয়ে দেওয়া অস্ত্রের মধ্যে রয়েছে- দুটি শটগান, একটি রাইফেল, একটি পিস্তল ও প্রায় ২০০ রাউন্ড গুলি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধরা রায়পুর থানায় অগ্নিসংযোগ ও সব অস্ত্র-গুলি লুট করে নেয়। থানা থেকে নিরাপদ আশ্রয়ে সরে যায় পুলিশ।

একইদিন রামগঞ্জ থানায় হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় থানায় থাকা অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়৷ থানা থেকে নিরাপদ আশ্রয়ে সরে যায় পুলিশ। 

এদিকে বর্তমানে পুলিশ কর্মস্থলে না থাকায়, থানার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন সেনাবাহিনী ও আনসার সদস্যরা। এতে থানায় কী পরিমাণ অস্ত্র লুট হয়েছে, সে বিষয়ে এখনও সঠিক তথ্য পাওয়া যায়নি। 

রায়পুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল হোসেন বলেন, লুট হওয়া একটি শটগান, একটি চাইনিজ রাইফেল, দুটি একনলা বন্দুক, দুটি ল্যাপটপ ও একটি অগ্নিদগ্ধ মোটরসাইকেল ও ৮১ রাউন্ড গুলি বাস টার্মিনাল এলাকা থেকে উদ্ধার হয়।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘থানায় এখনো আমাদের (পুলিশ) সবাই এসে পৌঁছায়নি। কী পরিমাণ অস্ত্র লুট হয়েছে- তা এখনই বলা যাচ্ছে না। ৬টি অস্ত্র ও ৮৭ গুলি, কম্পিউটার, ল্যাপটপ, মোটরসাইকেল উদ্ধার হয়েছে। আনসার বাহিনী সেগুলো দুপুরে সেনাদের কাছে হস্তান্তর করেছে। পরে আমরা সেনাদের থেকে বুঝে নেব। 

এদিকে রামগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আল ইমরান বলেন, শুক্রবার সকালে থানার পুকুর থেকে দুটি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার একটি অস্ত্রসহ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়৷লুট হওয়া অস্ত্রগুলো ফিরিয়ে দিতে প্রচারণা চালানো হচ্ছে। কেউ কেউ নিজ দায়িত্বে অস্ত্র ফিরিয়ে দিচ্ছেন। এ পর্যন্ত দুটি শটগান, একটি রাইফেল, একটি পিস্তল, রাইফেলের দুটি মাথা ও প্রায় ২০০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ এখনও থানায় দায়িত্ব নেয়নি। আনসার ভিডিপি সদস্যরা থানার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রায়পুর থানার লুট হওয়া ৯টি অস্ত্রসহ গুলি-কম্পিউটার উদ্ধার

আপডেট সময় : ০১:৪৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪