সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ সিলেটে ৪২ লাখ টাকার ভারতীয় জিরাসহ গ্রেফতার ১, সিলেট অঞ্চলে আবারও বাড়ছে সুরমা-কুশিয়ারা নদীর পানি সিলেটে অসামাজিক কার্যকলাপ,দুটি আবাসিক হোটেল সিলগালা সিলেট সীমান্তে অভিযান চালিয়ে ৭৫ লাখ টাকার ভারতীয় অবৈধ চোরাইপণ্য জব্দ,আটক ১

সিলেট ৪ ঘন্টা পুলিশ,শিক্ষার্থী সংঘর্ষ – আহত ২০, আটক ৮

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪ ১৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচিকে ঘিরে আজ শুক্রবার (২ আগস্ট) সিলেটে প্রায় চার ঘন্টাব্যাপী ছাত্র-জনতার সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে পুলিশ গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে। এতে শিশু, শিক্ষার্থী, সাংবাদিক ও পুলিশসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। পুলিশ ঘটনাস্থল থেকে আট জনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী জুমার নামাজের পর সুরমা আবাসিক এলাকা থেকে মিছিল বের করেন আন্দোলনকারীরা। আরেকটি মিছিল বের হয় তেমুখী এলাকা থেকে। উভয় মিছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকের সামনে এসে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে মদিনা মার্কেটের দিকে এগুতে থাকে।

বিকেল ৪টার দিকে মিছিলটি আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতালের সামনে আসলে আবারও পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে। একপর্যায়ে আন্দোলনকারীরা আখালিয়া এলাকার বিভিন্ন গলির ভেতর অবস্থান নেয়। থেমে থেমে তারা গলির ভেতর থেকে বের হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে সড়কের উপর আগুন ধরায়। পুলিশও তাদেরকে ছত্রভঙ্গ করতে গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এ সময় এক শিশুকে গুলিবিদ্ধ অবস্থায় মাউন্ট এডোরা হাসপাতালের ভেতর নিয়ে যেতে দেখা যায়। সংঘর্ষ চলাকালে কালবেলার সিলেট প্রতিনিধি মিটু দাস জয়ও আহত হন। এছাড়া সংঘর্ষে পথচারী, শিশু, শিক্ষার্থী, সাংবাদিক ও পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। রাত সাড়ে আটটা এ প্রতিবেদন লেখা পর্যন্ত আখালিয়া ও আশপাশ এলাকায় থেমে থেমে আন্দোলনকারী ও পুলিশের সর্তক অবস্থান দেখা গেছে।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার আজবাহার আলী শেখ জানান, মিছিল থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ও পুলিশের উপর আক্রমণ করা হলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন এবং আট জনকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট ৪ ঘন্টা পুলিশ,শিক্ষার্থী সংঘর্ষ – আহত ২০, আটক ৮

আপডেট সময় : ০৩:৩৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪