সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ​মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা: দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের​ শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার সাংবাদিকের কলার ধরে ঘুষি-লাথি, অভিযুক্ত জামায়াত কর্মীরা– এসএমপির ডিবির অভিযান, চোরাইকৃত ৫ সিএনজিসহ গ্রেফতার ২ আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সংবর্ধনা,‘সিলেটের পরিকল্পিত উন্নয়ন ও শিক্ষার আধুনিকায়নে কাজ করব’: কয়েস লোদী মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী, সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সিলেটে বনফুলের সামনে থেকে আটক সুহের সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে হ ত্যা র হুমকি বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস ​সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি​- নগরভবনে মতবিনিময় সভা

সংসদীয় স্থায়ী কমিটির সভায় ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় লেনে উন্নীতের কাজে তাগিদ-এমপি আবু জাহির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪ ১৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় লেনে উন্নীতের কাজ দ্রততম সময়ের মধ্যে শুরু করার জন্য তাগিদ দিয়েছেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল সকাল এগারোটায় জাতীয় সংসদ ভবনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভায় তিনি এ তাগিদ দেন।

এছাড়া লাখাই উপজেলার বামৈ থেকে লাখাই বাজার পর্যন্ত অলওয়েদার সড়ক বাস্তবায়নের প্রকল্পটি দ্রুত একনেকে অনুমোদন ও হবিগঞ্জ পৌরসভার প্রধান সড়কে ড্রেন নির্মাণসহ উন্নয়ন বরাদ্দ প্রদানের জন্য তিনি সভায় কথা বলেন। এমপি আবু জাহির সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান প্রকৌশলীকে এসব উন্নয়ন প্রকল্পের ব্যাপারে জোর তাগিদ দিয়েছেন।

স্থায়ী কমিটির সভাপতি রেজওয়ান আহাম্মদ তৌফিককের সভাপতিত্বে সভায় বিভিন্ন আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গতকাল বিকেল ৩টায় হবিগঞ্জ-৩ আসনে টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভায় যোগ দেন। এ সময় হবিগঞ্জ জেলাসহ সারাদেশে লোডশেডিং কমিয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য কথা বলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সংসদীয় স্থায়ী কমিটির সভায় ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় লেনে উন্নীতের কাজে তাগিদ-এমপি আবু জাহির

আপডেট সময় : ১২:১৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪