সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে সেলিম ভূঁইয়া ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে সিসিক প্রশাসক কাজিরবাজার সেতুর পশ্চিম পাশেরসড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসবে সিসিক প্রশাসক সিসিকের উন্নয়নকাজ পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী শ্রীরামপুরে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জেলা পরিষদের কৃতী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রীশিক্ষার সব ধারায় সামঞ্জস্য আনতে হবে বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক

সিলেটে চোরাই চিনি ধরিয়ে দিলেন ছাত্রলীগ সভাপতি-সৌরভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ১৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সিলেটে ভারতীয় এক ট্রাক চোরাই চিনি জব্দ করেছে পুলিশ। গত শুক্রবার (২৮ জুন) দিনগত রাত পৌনে তিনটার দিকে মহানগরীর আম্বরখানা এলাকায় থেকে চিনির বস্তাগুলো জব্দ করা হয়। বর্তমানে আম্বরখানা পুলিশ ফাঁড়ির জিম্মায় রয়েছে চোরাই চিনির ট্রাকটি।

জানা গেছে,  সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ দলীয় নেতাকর্মীদের নিয়ে এক ট্রাক চোরাই চিনি আটক করে পুলিশে খবর দেন। সৌরভ বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল অনুসারী । বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া বলেন, ট্রাকে তল্লাশি করে চোরাই পথে আনা ১১৭ বস্তা ভারতীয় চিনি পাওয়া গেছে। এগুলো জব্দের মামলা দায়ের হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে,  সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভের বাসা আম্বরখানা এলাকায় রাত তিনটার দিকে আম্বরখানা এলাকায় বৃষ্টির মধ্যে একটি সিএনজিচালিত অটোরকিশা দুর্ঘটনায় পড়লে সৌরভ সেখানে যান। তারা রাস্তায় অবস্থানের সময় দুটি ট্রাক দ্রুতগতিতে যেতে দেখে সৌরভ তার সঙ্গে থাকা ছাত্রলীগ নেতা-কর্মীদের দিয়ে ট্রাক দুটোকে ধাওয়া করেন। পথে একটি ট্রাক থামলে পলিথিনে মোড়ানো চিনি দেখে আম্বরখানা পুলিশ ফাঁড়িতে জানান। পুলিশ ট্রাক তল্লাশি করে চোরাই চিনি পায়। ততক্ষণে চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। 

এ ব্যাপারে কিশওয়ার জাহান সৌরভ বলেন, যেভাবে চোরাই চিনি নিয়ে বদনাম হচ্ছে, তা শুনলে তো খারাপ লাগে। আমাদেরও নিজস্ব দায় রয়েছে। তা ছাড়া ছাত্রলীগের নামটিও নেতিবাচকভাবে জড়িয়ে পড়েছে। এ অবস্থায় সামাজিক ও রাষ্ট্রীয় দায় থেকে আমরা এ কাজটি করেছি। আমি চাই, দেশের স্বার্থে চোরাই চিনির বিরুদ্ধে ছাত্রলীগের নেতা-কর্মীরা মাঠে নামুক। এতে পজিটিভ বিষয়টিও প্রকাশ পাবে, চোরাই চিনি পরিবহনও কমবে।

প্রসঙ্গত- ধর্ষণ, ছিনতাই, চোরাচালান, চাঁদাবাজি, নিজেদের মধ্যে মারামারি, কিশোরং গ্যাং নিয়ন্ত্রণসহ নানা অভিযোগ রয়েছে   সিলেটে ছাত্রলীগের বিরুদ্ধে। এ অবস্থায় সম্প্রতি  সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ দলীয় সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মন্ত্রীর সামনে বক্তৃতায় ‘ছাত্রলীগের জন্য  সিলেট শহরে হাঁটতে পারি না’ বলে অনুশোচনা প্রকাশ করেন।

গত ১৪ জুন চিনিকাণ্ডের ঘটনায় বিয়ানীবাজার উপজেলা ও বিয়ানীবাজার পৌর শাখাকে বিলুপ্ত করে বাংলাদেশ ছাত্রলীগ। কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক প্যাডের বিজ্ঞপ্তিতে   সিলেটের এই দুটি ইউনিটকে বিলুপ্ত করে।

এরআগে গত ৮ জুন সীমান্ত উপজেলা বিয়ানীবাজারে সরকারি নিলাম ডাক থেকে কেনা ব্যবসায়ীর ২৪ লাখ টাকার চিনি লুটের ঘটনায় ছাত্রলীগের জড়িত থাকার অভিযোগ উঠে। এ ঘটনায় গ্রেফতার হন পাঁচ ছাত্রলীগ কর্মী।

চিনি লুটের মামলার আসামি ও বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সফিউল্লাহ সাগরের সঙ্গে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল হক তাহমিদের মোবাইল ফোনে কথোপকথন সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হয়। ৬ মিনিট ২ সেকেন্ডের ফোনালাপতে লুট করা চিনি কীভাবে ভাগভাগি করা হয়েছে, কারা নিয়েছেন, উদ্ধার করা যাবে কীভাবে, তা বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে চোরাই চিনি ধরিয়ে দিলেন ছাত্রলীগ সভাপতি-সৌরভ

আপডেট সময় : ০১:২৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪