সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেট থেকে হেঁটে হজযাত্রা শুরু করলেন যুবক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪ ১৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

পায়ে হেঁটে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে  সিলেট থেকে রওনা দিয়েছেন ফয়সল আহমদ সাগর (৩৮) নামের এক যুবক। তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাটবল গ্রামের মৃত মঞ্জিল আলীর ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে  সিলেট মহানগরীর খাসদবির বাদামবাগিচা এলাকায় বসবাস করেন।

শুক্রবার (২৮ জুন) বেলা ২টায় সৌদি আরব উদ্দেশ্য হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে পায়ে হাঁটার যাত্রা শুরু করেন।

পায়ে হেঁটে হজ পালনের যাত্রার বিষয়ে ফয়সল জানান, গত বছর আমি একটি সড়ক দুর্ঘটনা আমি গুরুতর আহত হয়েছিলাম। এরপর থেকে আমি মনে মনে ইচ্ছা পোষণ করি আমি পূর্ণ সুস্থ্য হয়ে পায়ে হেঁটে পবিত্র কাবা তাওয়াফ করবো। হজ করবো। তাই পরিবারের অনুমতি নিয়ে আজ হযরহ শাহজালাল (রহ.) দরগাহে নামাজ আদায় করে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে পায়ে হেঁটে সৌদি আরব রওনা দিয়েছি।

যাত্রা পথ নিয়ে ফয়সল বলেন, সেখান থেকে বিয়ানীবাজার উপজেলার সুতারকান্দি স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারত যাব। ভারত থেকে পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত হয়ে সৌদি আরব যাব। সৌদি যেতে প্রায় বছরখানেক সময় লাগবে। তিনি প্রধানমন্ত্রীসহ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন। সেই সঙ্গে দেশবাসীর দোয়া কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট থেকে হেঁটে হজযাত্রা শুরু করলেন যুবক

আপডেট সময় : ০৫:৩৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪