সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেট পর্যটন স্পট থেকে পাথর চুরি : আটক ৫জন,

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ১৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের পর্যটন স্পট থেকে সাদা পাথর চুরির ঘটনায় দুদিনে ৫ জনকে আটক এবং একটি ট্রাক ও নৌকাভর্তি পাথর উদ্ধার করেছে পুলিশ। সর্বশেষ সোমবার দিবাগত মধ্যরাতে সাদা পাথরবোঝাই একটি ট্রাক জব্দ করা হয়েছে। এসময় ৩ জনকে আটক করা হয়েছে।

জানা যায়, ভোলাগঞ্জের পর্যটন স্পট সাদা পাথর এলাকা থেকে ট্রাকযোগে পাথর চুরি করে মহানগরে নিয়ে আসার পথে সোমবার দিবাগত রাত ১২টার দিকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে হাইটেক পার্কের সামন থেকে ট্রাকটি জব্দ করে থানাপুলিশ। এসময় ট্রাকচালক ও তার দুই সহযোগিকে আটক করা হয়। আটকরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল গ্রামের সাইদুল হকের ছেলে আব্দুল্লাহ মিয়া (৩৮), গৌরিনগর গ্রামের আকরম আলীর ছেলে আবুল হোসেন (৩২) ও খাগাইল গ্রামের জমির উদ্দিনের ছেলে এনামুল হক (১৯)। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে রবিবার দিবাগত রাত ১২টার দিকে ভোলাগঞ্জ পর্যটন স্পটে ধলাই নদীর ৫ নম্বর পিলার এলাকা থেকে পাথর চুরি করে নিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করে থানাপুলিশ। এসময় পাথরবোঝাই নৌকা জব্দ করা হয়। আটকরা হলেন- উপজেলার দক্ষিণ কলাবাড়ি গ্রামের সুরুজ আলী ও বাবুল মিয়া। অভিযানকালে সুমন মিয়া নামে আরেকজন পালিয়ে যায়। কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমদ বলেন- পাথর চুরি ঠেকাতে সম্প্রতি পুলিশ জোর অভিযান চালাচ্ছে। দুই দিনে ৫ জনকে আটক এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাদা পাথর এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

যন্ত্রের সাহায্যে পাথর উত্তোলনের ফলে বিপর্যস্ত হওয়া  সিলেটের জাফলং, ভোলাগঞ্জ ও বিছনাকান্দিকে পরিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষণা করা হয় বেশ কয়েক বছর আগে। এসব স্থানে কোয়ারি থেকে ঝুঁকিপূর্ণভাবে পাথর তুলতে গিয়ে প্রায়ই ঘটতো প্রাণহানি। এ অবস্থায় প্রাণ ও পরিবেশের বিপর্যয় ঠেকাতে ২০১৬ সালের ১ সেপ্টেম্বর জাফলং, ভোলাগঞ্জ, শাহ আরেফিন টিলা, বিছনাকান্দি ও লোভছড়া- এই পাঁচ কোয়ারি থেকে পাথর উত্তোলন নিষিদ্ধ করে খনিজ সম্পদ মন্ত্রণালয়। সে নিষেধাজ্ঞা এখনো বলবৎ আছে। তবে মধ্যখানে এসব কোয়ারি থেকে যন্ত্র ছাড়া ম্যানুয়ালি মাত্র ৬ মাসের জন্য পাথর উত্তোলনের অনুমতি দেন আদালত। সময় শেষে ফের পাথর উত্তোলন বন্ধের নির্দেশ দেওয়া হয়। এদিকে  সিলেটের কোয়ারিগুলো থেকে পাথর উত্তোলন বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন এ সংশ্লিষ্ট লাখো শ্রমিক। তারা মানবেতর জীবনযাপন করছেন। ম্যানুয়ালি পাথর উত্তোলনের অনুমতি প্রদানের দাবিতে বার বার আন্দোলন করছেন শ্রমিকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট পর্যটন স্পট থেকে পাথর চুরি : আটক ৫জন,

আপডেট সময় : ০৩:১৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪