সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল এমএসএফের প্রতিবেদন জুলাইয়ে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যা সিলেটে অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরামের আলোচনা সভা সম্পন্ন ‘ইউথহাব সিলেট’র উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ এসপিএসের তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আত্ম প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ‘‌জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা মহামিলনমেলায় পরিণত’ সরকারে ৫ মাসেই তারেক রহমান, দেশ চালাতে ব্যর্থ হয়েছেন- সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী

গোয়াইনঘাটে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে সমন্বিত জরুরি সরকারি সেবা প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ১৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

গোয়াইনঘাটে পানিবন্দী হাওর এলাকায় ৫০০ বন্যার্ত পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে সমন্বিত জরুরি সরকারি সেবা প্রদান কার্যক্রম পরিচালিত

গোয়াইনঘাট উপজেলার হাওর এলাকায় বন্যার্ত পানিবন্দী জনগণকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদানের অংশ হিসেবে সমন্বিত সরকারি জরুরি সেবা প্রদান কার্যক্রম পরিচালিত হয়েছে।
আজ ২৫ জুন সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া হাওর এবং নন্দীরগাঁও এলাকার চলিতাবাড়ি, শিয়ালাহাওর, জলুরমুখ এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম এর নেতৃত্বে গোয়াইনঘাট উপজেলার সমন্বিত জরুরি সরকারি সেবা কার্যক্রম এর অন্তর্ভুক্ত টিম গুলোকে সমন্বয় করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব শীর্ষেন্দু পুরকায়স্থ।

উপজেলা প্রশাসন গোয়াইনঘাট এর উদ্যোগে আজকের কার্যক্রমে নিম্নোক্ত জরুরি সরকারি সেবা প্রদান করা হয়েছে:
১) হাওর এলাকার জনগণের পানি বাহিত রোগ প্রতিরোধে ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে বন্যার্তদের ফ্রি মেডিকেল ক্যাম্প (চিকিৎসা পরামর্শ, বিনামূল্যে ঔষধ প্রদান, খাবার স্যালাইন বিতরণ)। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা এর নেতৃত্বে পরিচালিত হয় মেডিকেল ক্যাম্পটি। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবা কর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।

২) জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের পক্ষ থেকে বিশুদ্ধ পানি সরবরাহ সেবা প্রদান করা হয়েছে। বিতরণ করা হয়েছে ১০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ১০০ টি বিশুদ্ধ পানি সহ জেরিকেন ( ১০ লিটার ধারণ ক্ষমতার), হাইজিন কীট- ৪০ টি ( প্রতি ১০ পরিবার ১ টি কীট ব্যবহার করতে পারবে)

৩) গোয়াইনঘাট থানার উদ্যোগে ৪০০ জনকে রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়েছে। থানার ওসি মো: রফিকুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে রান্না করা খাবার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

৪) গবাদিপশুর বন্যাকালীন বিশেষ স্বাস্থ্য সেবা পরিচর্যা করেন ভেটেরিনারি সার্জন ডা. সাবের ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. জামাল খানের টিম। এসময় ৪০ টি পরিবারকে গবাদিপশুর গো-খাদ্য , জরুরি ঔষধ ও ভিটামিন প্রদান করা হয়েছে।

৫) বন্যা কালীন কৃষি ও কৃষকের সুরক্ষা সেবা প্রদান করেন উপজেলা কৃষি অফিসার। এসময় শাক-সবজির বীজ এবং বন্যাকালীন সময়ে ধান সংরক্ষণ পদ্ধতি সম্পর্কিত পরামর্শ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার জনাব রায়হান পারভেজ রনির কৃষি টিম।

৬) একই সাথে বন্যা দুর্গত এলাকার বয়স্ক, প্রতিবন্ধীদের সামাজিক সুরক্ষা সহায়তা প্রদানের জন্য তথ্য সংগ্রহ করেন উপজেলা সমাজসেবা অফিসার জনাব আবু কাওসার।

আজকের কার্যক্রমে সরকারি সংস্থাগুলোর পাশাপাশি এনজিও সংস্থাগুলোও অংশ নেয়।ওয়ার্ল্ড ভিশন এনজিও-র পক্ষ থেকে ১০ হাজার পানি বিশুদ্ধকরণ পাউডার প্যাকেট বন্যা দুর্গত ৫০০ পরিবারকে বিতরণ করা হয়। এ সমন্বিত সেবা প্রদান কার্যক্রমে উপজেলার সুশীল সমাজের প্রতিনিধি সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল হক উপস্থিত ছিলেন।

গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগকালীন সময়ে সমন্বিত জরুরি সেবা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গোয়াইনঘাটে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে সমন্বিত জরুরি সরকারি সেবা প্রদান

আপডেট সময় : ০৩:২৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪