সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আত্ম প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ‘‌জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা মহামিলনমেলায় পরিণত’ সরকারে ৫ মাসেই তারেক রহমান, দেশ চালাতে ব্যর্থ হয়েছেন- সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী সিলেট তালামীযের নাজির বাজার আঞ্চলিক শাখার সভাপতি আল আমিন ও সম্পাদক রাব্বি শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত

‘‌জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা মহামিলনমেলায় পরিণত’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

জাতীয় পর্যায়ের অতিথি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের রথযাত্রা মহোৎসব এক মহামিলনমেলায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসকন বাংলাদেশের রিসলভের চেয়ারম্যান যুগধর্ম দাস অধিকারী।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে ইসকন সিলেটের নতুন অভ্যর্থনা কক্ষে অনুষ্ঠিত রথযাত্রা পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

যুগধর্ম দাস অধিকারী বলেন, “এবারের রথযাত্রায় জাতীয় পর্যায়ের অতিথি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রথযাত্রাকে এক মহামিলনমেলায় পরিণত করেছে। এ ধরনের অংশগ্রহণ সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ।

তিনি বলেন, “রথযাত্রার সাফল্য সকল ভক্ত, সেবক, শুভানুধ্যায়ী ও সহযোগী প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভগবানের সন্তুষ্টির জন্য নিঃস্বার্থ সেবাই ভক্তির প্রকৃত পরিচয়। এই সেবার মনোভাব ও ঐক্য ভবিষ্যতেও বজায় রাখতে হবে।”

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট বিভাগীয় কমিটির স্বাস্থ্যসেবা বিভাগের বিভাগীয় সম্পাদক রসিক অদ্বৈত দাস অধিকারী।

এ সময় বক্তব্য দেন ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাস ব্রহ্মচারী, ইসকন সিলেট বিভাগীয় কমিটির দুর্যোগ ব্যবস্থাপনা ও সমাজসেবা বিভাগের সম্পাদক বুদ্ধি গৌর দাস অধিকারী, ইসকন সিলেটের বিভাগের বিভাগীয় কমিটির বিবাহ ব্যবস্থাপনা বিভাগের সম্পাদক বলদেব কৃপা দাস অধিকারী, ইসকন সিলেটের বিভাগের বিভাগীয় কমিটির ভুমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের বিভাগীয় সম্পাদক শ্রীধর সুধাম দাস অধিকারী, ইসকন সিলেট মন্দিরের গৃহস্থ কাউন্সিলের সভাপতি সুমঙ্গল গৌর দাস অধিকারী, ইসকন সিলেট বিভাগীয় কমিটির অর্থ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় সম্পাদক অচিন্ত্য নিত্যানন্দ দাস ব্রহ্মচারী, ইসকন সিলেট বিভাগীয় কমিটির অফিস ব্যবস্থাপক সচ্চিদানন্দ শ্যাম সুন্দর দাস, ইসকন সিলেটের যোগাযোগ বিভাগের পরিচালক সিদ্ধ মাধব দাস অধিকারীসহ ইসকন সিলেটের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা রথযাত্রা মহোৎসব সফল করতে সহযোগিতা করা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমকর্মী, বিভিন্ন প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবক এবং সকল ভক্ত-শুভানুধ্যায়ীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে রথযাত্রা মহোৎসবের বিভিন্ন স্মৃতিচারণ, সেবকদের সম্মাননা এবং আগামী বছর আরও বৃহত্তর পরিসরে রথযাত্রা আয়োজনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘‌জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা মহামিলনমেলায় পরিণত’

আপডেট সময় : ০৩:১৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬