ঢাকা ১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদেরসম্মিলিত সহযোগিতা জরুরি-সিসিক প্রশাসক হামে আক্রান্ত শিশুকে যা খাওয়াবেন পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধিদল ‘হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে’ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ হবিগঞ্জ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন , পরিবেশ বিপর্যয়ের শঙ্কা জরিমানা ২১ হাজার টাকা,ভোজ্য তেলের সরবরাহ নিশ্চিতে র‍্যাব-৯ এর অভিযান, সিলেটে আটক যানবাহন ছেড়ে দিবে পুলিশ, মহানগর এলাকায় যানবাহনগুলো চালানো যাবে না সিলেটে সংস্কৃতি-যাত্রার ৩০ বছর উদযাপন করলো ‘চারুবাক’

 ভারতীয় গণমাধ্যমে খালেদা জিয়ার অসুস্থতার খবর গুরুত্বসহ প্রকাশ 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪ ১১৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

গুলশানের বাসা ফিরোজায় খালেদা জিয়া হঠাৎ ‘অসুস্থ’ হয়ে পড়লে গত শুক্রবার রাত সাড়ে ৩টায় অ্যাম্বুলেন্সে করে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। পরদিন শনিবার বিকাল সাড়ে ৩টায় এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ‘ক্রিটিক্যাল’ বলে জানান তিনি।  

এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার খবর গুরুত্বসহ প্রকাশ করেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। প্রতিবেশী এই দেশটির প্রভাবশালী পত্রিকা হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়— হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গভীর রাতে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়— ২০২১ সালের নভেম্বরে খালেদা জিয়ার লিভার সিরোসিস ধরা পড়ে। তখন বাংলাদেশের চিকিৎসকরা তাকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছিলেন। কারণ দেশটিতে এই রোগের চিকিৎসার জন্য উপযুক্ত পরিকাঠামো ছিল না। তিনি বিদেশে গিয়ে চিকিৎসা করাতে চাইছিলেন। কিন্তু, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বার বার খালেদা জিয়াকে বিদেশে যেতে বাধা দেয় বলে অভিযোগ তোলে বিএনপি।

মাঝরাতে প্রবল শ্বাসকষ্ট, শারীরিক অবস্থার অবনতির কারণে ফের হাসপাতালে ভর্তি করানো হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে- এমন খবর দিয়েছে সংবাদ প্রতিদিন। ওই প্রতিবেদনে বলা হয়— শুক্রবার ভোর সাড়ে তিনটা নাগাদ রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। এখন তিনি সিসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন। তার দায়িত্বে রয়েছেন চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। 

ভারতের আরেক গণমাধ্যম এই সময়ের প্রতিবেদনে বলা হয়— শুক্রবার রাত সাড়ে তিনটা নাগাদ ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। তাকে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

 ভারতীয় গণমাধ্যমে খালেদা জিয়ার অসুস্থতার খবর গুরুত্বসহ প্রকাশ 

আপডেট সময় : ০৬:৫২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪