সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

সিলেট ২৬ জুন থেকে অনির্দিষ্টকালের ‘পরিবহন ধর্মঘট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪ ২৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সিলেট আবারও কঠোর আন্দোলনের পথে হাটছেন পরিবহন শ্রমিকরা। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিভাগীয় শাখার প্যাডে ১৩টি দাবি-সংবলিত একটি স্মারকলিপি বৃহস্পতিবার (১৩ জুন)  সিলেট বিভাগীয় কমিশনার বরাবরে দেওয়া হয়েছে। 

এ স্মারকলিপিতে ২৫ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন শ্রমিক নেতারা। এর মধ্যে দাবিগুলোর বাস্তবায়ন না হলে ২৬ জুন সকাল থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি শুরু হবে বলে হুশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মইনুল ইসলাম। 

স্মারকলিপিতে পরিবহন শ্রমিক নেতারা উল্লেখ করেন- সম্প্রতি সিলেট বিভাগজুড়ে বিভিন্ন চোরাচালান পণ্যবাহী গাড়ি জব্দ করছে প্রশাসন। এসব ঘটনায় মূল হোতারা থাকেন ধরা-ছোঁয়ার বাইরে, আর মামলায় আসামি করা হয় নিরীহ গাড়িচালক ও তার সহকারী বা পরিবহন শ্রমিকদের।বিভাগের বিআরটিএ কার্যালয়গুলোতে নতুন ড্রাইভিং লাইসেন্স ও লাইসেন্স নবায়ন করাতে গিয়ে পরিবহন হন হয়রানির শিকার। এসব অফিসে দালালদের দৌরাত্ম্য চরমে। এছাড়া বিভাগের বিভিন্ন সেতুতে বছরের পর বছর ধরে টোলের টাকা আদায় করা হচ্ছে। এসব বিষয় থেকে পরিত্রাণ চান পরিবহন শ্রমিকরা। 

স্মারকলিপিতে উল্লিখিত ১৩টি দাবি হচ্ছে-

১) হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় দায়েরকৃত মামলার আসামি গাড়িচালক সাহেদ আলীকে মামলা থেকে নিঃশর্তভাবে অব্যাহতি দিতে হবে।

২) ভারতীয় পণ্যের চোরাকারবারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৩) বিভাগের বিভিন্ন সেতুর টোল আদায়ের সময়সীমা নির্ধারণ এবং মেয়াদ উত্তীর্ণ ব্রিজের টোল আদায় বন্ধ করতে হবে।

৪) টোল আদায়ের নামে পৌরসভাগুলোতে চাদাবাজি বন্ধ করতে হবে।

৫) এক জেলার গাড়ি অন্য জেলায় রিকুজিশন করা বন্ধ করতে হবে (বিশেষ করে মাইক্রোবাস) এবং রিকুজিশনকৃত গাড়ির জ্বালালি ও স্টাফদের খাবার যথাযথভাবে প্রদান করতে হবে।

৬) এক-দেড় ধরে নবায়নের জন্য জমাকৃত ড্রাইভিং লাইসেন্সগুলো দ্রুত ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করতে হবে।

৭) বিআরটিএ-এর কার্যালয়গুলোকে দালালমুক্ত এবং ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন পরিসেবা প্রদানকারী কর্মকর্তাদের দুর্নীতি বন্ধ করতে হবে।

৮) রেকারের নামে পুলিশ ও হাইওয়ে পুলিশের চাদাবাজি বন্ধ করতে হবে।

৯) উপজেলাভিত্তিক ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন প্রদান করার আইন বাতিল করতে হবে ।

১০) যত্রতত্র ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন প্রদান করা বন্ধ করতে হবে ।

১১) বিভাগের প্রত্যেক জেলার গ্যাস পাম্পগুলোতে হইতে ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

১২) সড়ক ও জনপথের অব্যবহৃত খালি জায়গাগুলো অস্থায়ীভাবে গাড়ি স্ট্যান্ড হিসাবে ব্যবহার করার অনুমতি প্রদানসহ অবৈধ দখলদারমুক্ত করিতে হবে।

১৩) সিলেট মহানগরের হাসপাতাল-ক্লিনিক ও মার্কেটগুলোর পার্কিং ব্যবস্থা করার আগ পর্যন্ত রাস্তায় পার্কিং মামলা দেওয়া যাবে না।

২৫ জুনের মধ্যে দাবিগুলোর বাস্তবায়ন না হলে ২৬ সকাল থেকে বিভাগজুড়ে পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট ২৬ জুন থেকে অনির্দিষ্টকালের ‘পরিবহন ধর্মঘট

আপডেট সময় : ০৬:০৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪