সংবাদ শিরোনাম ::
সুস্থ হয়ে বাসায় ফিরলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৩২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ২০৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
ঢাকার সিএমএইচে দুইদিন চিকিৎসা নেওয়ার পর বাসায় ফিরেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন। এখন তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন, ড. মোমেনের ব্যক্তিগত সহকারী শফিউল আলম জুয়েল। জুয়েল জানান, বৃহস্পতিবার (১৩ জুন) দুপুর ১টার দিকে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী।
গত মঙ্গলবার (১১ জুন) নির্বাচনী এলাকা সিলেটে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনক। প্রথমে তাকে সিলেটে সিএমএইচে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে এয়ার এম্বুলেন্সে ঢাকার সিএমএইচে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়।






















