সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

সিলেটে তিন দশকেও রেলওয়ের বিভাগীয় দপ্তর স্থাপন হয়নি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪ ১৫১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

মিলছে না কাক্সিক্ষত সেবা, ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম,চট্টগ্রাম থেকে আলাদা করে সিলেট বিভাগ প্রতিষ্ঠার তিন দশক ইতোমধ্যে পূর্ণ হয়েছে। সিলেটে স্থাপন করা হয়েছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-অধিদপ্তরের দপ্তরও। প্রশাসনিকভাবে বিভাগ প্রতিষ্ঠার এতদিন পরেও সিলেটে বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় দপ্তর স্থাপন করা হয়নি। সিলেট অঞ্চলের রেলওয়ের কার্যক্রম সেই পুরনো নিয়ম অনুযায়ী চট্টগ্রামের অধীনেই চলছে। শুধুমাত্র বিভাগীয় দপ্তর না থাকায় সিলেটে রেলের সেবা পুরোপুরি চট্টগ্রাম দপ্তর থেকেই নিয়ন্ত্রণ হয়ে আসছে। সিলেটে রেলওয়ের বিভাগীয় দপ্তর স্থাপন না হওয়ায় কাক্সিক্ষত সেবা মিলছে না। ব্যাহত হচ্ছে রেলের স্বাভাবিক কার্যক্রমও। রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ও যাত্রী সাধারণের সাথে কথা বলে সিলেটে রেলওয়ের এমন দুর্দশার চিত্র পাওয়া গেছে।

জানা গেছে, বর্তমানে সিলেট-ঢাকা-সিলেট রুটে আন্তঃনগর ট্রেন কালনী এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস ও উপবন এক্সপ্রেস নিয়মিত যাত্রী সার্ভিস দিয়ে আসছে। এছাড়াও সুরমা মেইল নামের একটি মেইল ট্রেনও চলাচল করছে। আর সিলেট-চট্টগ্রাম-সিলেট রুটে নিয়মিত চলাচল করছে আন্তঃনগর ট্রেন পাহাড়িকা এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেস। সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে এসকল ট্রেন সিলেট, মোগলাবাজার, মাইজগাঁও, বরমচাল, কুলাউড়া, লংলা, শমসেরনগর, ভানুগাছ, শ্রীমঙ্গল, রশিদপুর, সাতগাঁও, শায়েস্তাগঞ্জ, শাহজিবাজার, নোয়াপাড়া, মনতলা, হরষপুর রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি করে থাকে।

এর বাইরে সিলেট-ছাতক রুটে নিয়মিত ট্রেন চলাচল থাকলেও গেল বাইশের বন্যায় রেললাইন নষ্ট হওয়ায় আপাতত রেল চলাচল বন্ধ আছে। সিলেট বিভাগের এ সকল এলাকায় রেলওয়ের স্থাপনা, বহু জায়গা-জমিও রয়েছে। সিলেট রেলওয়ে স্টেশনসহ এসকল স্টেশনে স্টেশন ম্যানেজার, প্রকৌশলীগণসহ কর্মকর্তা-কর্মচারীরাও বসবাস করছেন। সিলেট অঞ্চলে রেলওয়ের বিশাল কর্মযজ্ঞ থাকলেও তাদের বিভাগীয় দপ্তর আজও স্থাপন করেনি বাংলাদেশ রেলওয়ে।

সূত্র জানায়, ১৯৯৫ সালে চট্টগ্রাম বিভাগ থেকে পৃথক করে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা নিয়ে সিলেট বিভাগ প্রতিষ্ঠা করে সরকার। এরপর সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকল মন্ত্রণালয় ও অধিদপ্তর সিলেটে তাদের বিভাগীয় দপ্তর স্থাপন করে। কিন্তু সিলেট বিভাগ প্রতিষ্ঠার তিন দশক পূর্ণ হলেও রেলওয়ে তার সেই পুরনো নিয়মানুযায়ী চট্টগ্রামের অধীনেই চলছে। বর্তমানে সিলেট অঞ্চলের কোথাও রেলওয়ের কোনো সমস্যা হলে তার সমাধানের জন্যে সংশ্লিষ্ট ম্যানেজারকে চট্টগ্রামের রেলওয়ের নিকট পত্র দিয়ে বিষয়টি অবগত করতে হয়। এমনকি যদি সিলেটে রেলওয়ের একটি নাট-বল্টু নষ্ট হয়ে যায়, তাহলেও ওই একটি নাট-বল্টুর জন্যেও দ্বারস্থ হতে হয় চট্টগ্রাম দপ্তরের। আর এভাবেই পর্যাপ্ত জনবল, ইঞ্জিন আর কোচ থাকার পরেও সিলেটের লোকজন রেলওয়ের কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক রেলওয়ের এক কর্মকর্তা জানান, সিলেটে রেলওয়ের বিভাগীয় দপ্তর স্থাপন করা হলে সিলেটেই থাকবে পর্যাপ্ত কোচ ও ইঞ্জিন। তখন বিভাগীয় কর্মকর্তা যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে যেকোনো দিন কোচের সংখ্যা বৃদ্ধি করতে পারবেন। আবার কোনো ইঞ্জিন হঠাৎ করে নষ্ট হয়ে গেলেও এর প্রভাব ফেলবে না কারণ তখন পর্যাপ্ত ইঞ্জিনও রিজার্ভ থাকবে। বিভাগীয় দপ্তরে বিভাগীয় ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, প্রকৌশলীসহ আরও গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের পদায়ন করা হবে। তখন তারা সরাসরি রেলওয়ের প্রধান দপ্তর থেকে নিয়ন্ত্রিত হবেন। যার বর্তমান নিয়ন্ত্রণ হচ্ছে চট্টগ্রাম থেকে। চট্টগ্রামের কতিপয় কর্মকর্তা নিয়মিত বখড়ার লোভে সিলেট অঞ্চলের রেলওয়েতেও থাবা বসান বলে সূত্র জানিয়েছে।

জানা গেছে, সিলেটের রেলওয়ের ইতিহাস বহু পুরনো। আজ থেকে ১৩৩ বছর আগে তৎকালীন ব্রিটিশ সরকার ১৮৯১ সালে আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি কর্তৃক বাংলার পূর্ব দিকে রেলপথ নির্মাণের কাজ শুরু করে। আসামের সিলেট জেলার কুলাউড়া হতে সিলেট পর্যন্ত রেলপথ স্থাপন করে এবং সিলেট রেলওয়ে স্টেশন চালু হয়।

সিলেট বিভাগ প্রতিষ্ঠার তিন দশকেও সিলেটে রেলওয়ের বিভাগীয় দপ্তর স্থাপন না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন-এর সিলেট বিভাগীয় সমন্বয়ক ফারুক মাহমুদ চৌধুরী। সিলেটের ডাককে তিনি বলেন, স্বাভাবিকভাবেই যখন একটা কিছু প্রতিষ্ঠা করা হয়, তখন ওই এলাকায় এর বিভাগীয় দপ্তরও স্থাপন করা হয়। এটিই নিয়ম। দাপ্তরিক কার্যক্রম শক্তিশালী করে জনসাধারণকে কাক্সিক্ষত সেবা দিতেই বিভাগ প্রতিষ্ঠা। সিলেট বিভাগ প্রতিষ্ঠার তিন দশকেও রেলওয়ের বিভাগীয় দপ্তর স্থাপন না হওয়াটা নিঃসন্দেহে চরম লজ্জার বিষয়। রেলওয়েতে সিলেট অঞ্চল কতটুকু গুরুত্বপূর্ণ এটি এর একটি বড় উদাহরণ। বিভাগীয় দপ্তর না থাকলে এখানে পর্যাপ্ত সেবাও প্রত্যাশা করা বোকামি। কারণ তখন কেবল কিছু কর্মকর্তা-কর্মচারী রুটিন অনুযায়ী কাজকর্ম করবেন। ইচ্ছেমতো অনিয়ম করবেন। রেলওয়ের পর্যাপ্ত সেবা দিতে হলে অবশ্যই সকল পর্যায়ের দপ্তর স্থাপন জরুরি। জরুরি পর্যাপ্ত জনবলও। বিশেষ করে সিলেটে অবশ্যই বিভাগীয় দপ্তর স্থাপন করা জরুরি হয়ে পড়েছে।

সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বলেন, আমরা সিলেট রেলওয়ে স্টেশনভিত্তিক কাজকর্ম করছি। এর মধ্য দিয়েই জনসাধারণকে রেলের স্বাভাবিক সেবা দেয়া হচ্ছে। বিভাগীয় দপ্তর স্থাপনের বিষয়টি কেবল রেলপথ মন্ত্রণালয়ের বিষয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টির ব্যাপারে বলতে পারবেন বলে জানান তিনি।সিলেটে রেলওয়ের বিভাগীয় দপ্তর স্থাপন করা প্রয়োজন বলে মনে করেন খোদ বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত আলীও।

সিলেটের ডাককে তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ে মূলত চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্রীক দুটো অঞ্চলে বিভক্ত হয়ে কার্যক্রম চালিয়ে আসছে। সিলেট ও ময়মনসিংহ বিভাগে রেলওয়ের বিভাগীয় কোনো দপ্তর নেই। তবে এটা সত্য যে, সময়ের পরিবর্তন এসেছে। রেলের সক্ষমতাও দিন দিন বাড়ছে। রেলকে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হলে বিভাগীয় পর্যায়ের দপ্তর স্থাপন করা প্রয়োজন। এ বিষয়টি কর্তৃপক্ষের নিকট তুলে ধরা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে তিন দশকেও রেলওয়ের বিভাগীয় দপ্তর স্থাপন হয়নি

আপডেট সময় : ১০:২৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪