সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

উপজেলা পরিষদ নির্বাচন : মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪ ১৬৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ভোটের বাকি আর মাত্র একদিন। আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রার্থীদের প্রচার।

ভোটগ্রহণ শুরুর আগের ৩২ ঘণ্টা আগে প্রচার বন্ধ করতে হবে। সে হিসেবে রবিবার (১৯ মে) মধ্যরাতে শেষ হচ্ছে প্রার্থীদের সব ধরনের প্রচার-প্রচারণা। দ্বিতীয় ধাপে সিলেট কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। এই তিন উপজেলায় মোট ৩৭ জন প্রার্থী ভোট যুদ্ধে রয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সব রাজনৈতিক দল অংশ না নেয়ায় সাধারণ ভোটারদের মাঝে রয়েছে দ্বিধা। প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। বিরামহীন প্রচারে প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। মিছিল, উঠান বৈঠক ও লিফলেট বিতরণসহ রাতে-দিনে জমজমাট প্রচারণা চলছে উপজেলাগুলোতে। নির্বাচনের দিন ভালো পরিবেশের অপেক্ষায় ভোটাররা।

২১ মে বুধবার সকাল ৮ টায় শুরু হবে ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনের জন্য ওই সব উপজেলায় ভোটের দিন সাধারণ ছুটি থাকবে।উপজেলা নির্বাচনের প্রার্থীদের আচরণ ও বিধিমালায় এবার বেশ কিছু সংশোধনী এনেছে নির্বাচন কমিশন। সেসব নিয়ম অনুযায়ী এবারই প্রথম এই নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান বাধ্যতামূলক করা হয়। নির্বাচনে সাদা-কালো বা রঙিন পোস্টার, ব্যানার করার বিধান আনা হয়েছে।

এর আগে ২০০৮ সাল থেকে নির্বাচনি প্রচারে রঙিন পোস্টার করা বন্ধ ছিল। প্রতীক বরাদ্দের আগে এত দিন প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারের সুযোগ পেতেন না। এবার প্রতীক বরাদ্দের আগেও সীমিত পরিসরে এবং ডিজিটাল মাধ্যমেও প্রচার চালাতে পারছেন প্রার্থীরা।এরই মধ্যে ভোটগ্রহণের সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ২১ মে ভোটের দিন কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উপজেলা পরিষদ নির্বাচন : মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা

আপডেট সময় : ০১:৪৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪