সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেট সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪ ১৬৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

সিলেট সিটি কর্পোরেশন নতুন এসেসমেন্টের উপর ভিত্তি করে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে নগরীর মজুমদার পাড়া এলাকাবাসী।

শুক্রবার (১০ মে) বেলা দুইটার দিকে নগরীর শিবগঞ্জ এলাকায় এই প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মোতাওয়াল্লী আলহাজ্ব মহিবুস সাকুর ও আজিজুস সাকুরসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এই হোল্ডিং এর মাধ্যমে অযৌক্তিকভাবে ট্যাক্সের বুঝা আমাদের কাঁধে চাপিয়ে দেয়া হচ্ছে। অবিলম্বে এই হোল্ডিং ট্যাক্স প্রত্যাহার করে যৌক্তিক ট্যাক্স নির্ধারন করার দাবি জানাচ্ছি।

সম্প্রতি নগরীর প্রায় পৌনে এক লাখ ভবনমালিকের গৃহকর ৫ থেকে ৫০০ গুণ পর্যন্ত বাড়িয়েছে সিটি করপোরেশন। গত ৩০ এপ্রিল থেকে সিটি করপোরেশন নতুন নির্ধারিত গৃহকর অনুযায়ী ভবনমালিকদের গৃহকর পরিশোধের নোটিশ দেওয়া শুরু করে। নতুন গৃহকরে আবাসিক ভবনের প্রতি বর্গফুট পাঁচ টাকা ও বাণিজ্যিক ভবনের প্রতি বর্গফুটের জন্য আট টাকা নির্ধারণ করা হয়েছে।

‘অসহনীয়ভাবে’ গৃহকর বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ভবনমালিকেরা। এ নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ ও অসন্তোষ। নগরবাসী দ্রুত এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তুলেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০১:১৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪