বড়লেখায় ভাইস চেয়ারম্যান পদে আবিদুর রহমান বিজয়ী
- আপডেট সময় : ০২:১৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ১৮০ বার পড়া হয়েছে
মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আবিদুর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ৬৯টি কেন্দ্রে চশমা প্রতিকে আবিদুর রহমান পেয়েছেন ২৫ হাজার ১১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিক্ষক সামছুল ইসলাম তালা প্রতিকে পেয়েছেন ২৩ হাজার ৪৬১ ভোট। এছাড়া টিয়া পাখি প্রতিকে বর্তমান ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন পেয়েছেন ১৭ হাজার ৮২৩ ভোট এবং টিউবওয়েল প্রতিকে সাবেক ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু পেয়েছেন ১৫ হাজার ৫৯।
বুধবার সকাল ৮টা থেকে ৬৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। তবে সকালে বেশিরভাগ কেন্দ্র ফাকা থাকলেও কেন্দ্রের বাইরে মানুষের ভীড় ছিল চোখে পড়ার মত। অবশ্য কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতিতি একটু বেশি দেখা গেছে। নির্বাচন নিয়ে প্রার্থীদের কর্মী-সমর্থকদের মাঝে উৎসাহ থাকলেও সাধারণ মানুষের মাঝে তেমন কোনো আগ্রহ ছিল না।




























