সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৭৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ হবিগঞ্জ সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) কর্তৃক টাকা ও মোবাইল উদ্ধার সিলেট মঙ্গলবার আসছেন বাণিজ্যমন্ত্রী– সিলেট ২৪ ঘন্টায় বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ৬৯ মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর উদ্যোগ সিলেট জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা ধ্বংস হাসান মার্কেট পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটে ৪৮ বিজিবির অভিযানে সাড়ে ১৫ লাখ টাকার মালামাল আটক সিলেটে হাম পরিস্থিতি নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪৪ সিলেটের সাবেক কমিশনারসহ অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা

দক্ষিণ সুরমায় বাসের ধাক্কায় ১ বৃদ্ধের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪ ১৬৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

সিলেট দক্ষিণ সুরমায় সড়ক পারাপারের সময় বাসের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। দক্ষিণ সুরমার অতির বাড়িতে সিলেট-ঢাকা মহাসড়কে বুধবার (১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বৃদ্ধের নাম হাফিজ চান আলী (৭০)। তিনি দক্ষিণ সুরমার লক্ষ্মীপুর গ্রামের মৃত আজর আলীর ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার অতিরবাড়ি এলাকায় সিলেট-ঢাকা মহাসড়ক পার হচ্ছিলেন হাফিজ চান আলী। এসময় ঢাকাগামী বাস (ঢাকা মেট্রো-১১-৬৬৭৫) তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট এমএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক চান আলীকে মৃত ঘোষণা করেন। 

এদিকে, দুর্ঘটনার পর বাস রেখে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি তাদের হেফাজতে নেয়।দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সিলেটভিউ-কে বলেন- লাশের ময়না তদন্তের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। বাসের চালক ও হেল্পার পলাতক। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দক্ষিণ সুরমায় বাসের ধাক্কায় ১ বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় : ১২:৩৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪