সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

সিলেটে সর্বজনীন পেনশন স্কিম ডে উদযাপন অনুষ্ঠানে -বিভাগীয় কমিশনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ১৪৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :
সর্বজনীন পেনশন স্কিমে যে টাকা জমা রাখা হচ্ছে সেটা আমানত। সরকার লভ্যাংশসহ উপকারভোগীকে তা ফিরিয়ে দেবে। নাগরিকদের জন্য বৃদ্ধ বয়সে এটা আর্থিক নিশ্চয়তা। সিলেটে জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মুখ প্রান্তে ১৭ এপ্রিল বুধবার জেলা প্রশাসন আয়োজিত সর্বজনীন পেনশন স্কিম ডে উদযাপন উপলক্ষ্যে অবহিতকরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি একথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ একটি একটি উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের সামর্থ্য বেড়েছে। বাংলাদেশকে উন্নত-কল্যাণ রাষ্ট্রগুলোর মত পরিণত করতে সকল নাগরিকের জন্য সর্বজনীন পেনশন স্কিম চালু করেছেন। সরকারের সামাজিক সুরক্ষা বেষ্টনী কর্মসূচির সর্বশেষ সংযোজন হচ্ছে এ সর্বজনীন পেনশন স্কিম।

যারা দেশকে পিছিয়ে দিতে চায় তাদের অপপ্রচার সম্পর্কে সচেতন থেকে সবারই উচিৎ এতে অংশগ্রহণ করা ও এ সম্পর্কে প্রচার চালানো। কারণ প্রধানমন্ত্রী মানুষেকে ভালোবাসেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত মানুষের মুক্তির জন্য ভাবেন বলেই উন্নত সুযোগ-সুবিধার ব্যবস্থা করছেন।

জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ।

জেলা প্রশাসক শেখ রাসেল হাসান সর্বজনীন পেনশনের সুবিধা সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন। সরকারের বিভিন্ন উন্নয়নমুখী কার্যক্রমের মধ্যে সর্বজনীন পেনশন কার্যক্রমটি একটি যুগান্তকারী উদ্যোগ। সর্বজনীন পেনশন স্কিমে ১৮ থেকে ৫০ বছর বয়সী সকল বাংলাদেশি নাগরিক অংশ নিতে পারবেন। দশ বছর নিরবচ্ছিন্ন চাঁদা প্রদান করলে আজীবন পেনশন সুবিধা পাবেন। প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা এ চার ক্যাটাগরির যেকোনটিতে অংশগ্রহণে আহ্বান জানান তিনি। তিনি জানান জেলা প্রশাসন সিলেটে প্রতি বুধবার সর্বজনীন পেনশন স্কিম ডে উদযাপন করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে সর্বজনীন পেনশন স্কিম ডে উদযাপন অনুষ্ঠানে -বিভাগীয় কমিশনার

আপডেট সময় : ১০:৪১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪