সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

সিলেটে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪ ১৫৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

সিলেটের ওসমানীনগরে থানা পুলিশের অভিযানে ৮টি চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। এসময় অভিযান চালিয়ে মোটরসাইকেল চুরি ও ক্রয় বিক্রয়ের জরিত থাকায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুরে ওসমানীনগর থানায় প্রেস ব্রিফিং করে এসব কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর সার্কেল আসাদুজ্জামান পিপিএম।

পুুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বেগমপুর এলাকায় চোরাই মোটর সাইকেল ক্রয় বিক্রয় করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় তিনজকে আটক করা হলেও বাকি তিনজন পালিয়ে যায়। এসময় আটককৃতদের কাছ থেকে তিনটা চোরাই মোটর সাইকেল জব্দ করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে উপজেলার তেরহাতি ও ময়না বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আরো ৫টিসহ মোট ৮টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে পুলিশ।

পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।আটককৃতরা হল- উপজেলার কাশিকাপন গ্রামের মৃত রফিজ মিয়ার পুত্র সাকেল আহমদ, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার শ্যামারগাঁও গ্রামের সুলেমান আলীর পুত্র নাসির আহমদ, একই গ্রামের মৃত আাব্দুল খালিকের পুত্র আবু সফিয়ান।

উদ্ধার হওয়া ৮ টি মোটর সাইকেলের মধ্যে ৭টি রেজিস্টেশন বিহীন। বি.আর.টি.এ যোগাযোগ করে এসব মোটরসাইকেলের পকৃত মালিক থাকলে আইনি পক্রিয়ায় তা হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।ওসমানীনগর থানার অফিসার ইনচার্য রাশেদুল হক বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামালা রুজুর পর গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে। ওসমানীনগর থানা পুলিশ চুরি-চিন্তাই ও অপরাধ নির্মূলে বদ্ধ পরিকর। এমন অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৩

আপডেট সময় : ০১:১৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪