সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

মাত্র ১৪৮ দিনে কুরআনের হাফেজ ৯ বছরের তাহসিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ১৩৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক : অনলাইন সংস্করণ

মাত্র পাঁচ মাসে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করেছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দারুল কুরআন মাদ্রাসার ছাত্র তৌহিদুল হাসান তাহসিন। তার বয়স এখন মাত্র ৯ বছর। এই বয়সেই নাজেরানা শেষ করে হাফেজ হয়েছে সে, তাহসিন শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের দশনা পাড়ার ইমাম হোসেনের ছোট সন্তান। ভাই-বোনদের মধ্যে সে চতুর্থ।

সোমবার (১ এপ্রিল) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে তাহসিনকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি প্রদান করেন মাদ্রাসার শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা। এসময় তাহসিন জানায়, মা-বাবা ও শিক্ষকদের সার্বিক সহযোগীতা এবং দোয়া পেয়েছে বলেই সে এত দ্রুত কুরআন মুখস্থ করতে পেরেছে। 

তাহসিন বলে, আমার শিক্ষকরা যেমন সহায়তা করেছে, তেমনই আমিও দিন এবং রাতে পড়েছি যে কারণে ৪ মাস ২৮ দিনে আমার পুরো কুরআন হিফজ সম্পন্ন হয়। এর জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি। 

তাহসিনের মা আয়েশা বেগম বলেন, আমার ছেলে খুবই ছোট। আল্লাহর অশেষ মেহেরবানি ও শিক্ষকদের সহযোগিতায় সে কুরআন হিফজ করা শেষ করতে পেরেছে। আমার ছেলে যেন আরও বড় আলেম হতে পারে সে জন্য দেশবাসীসহ সকলের দোয়া চাই।

মাদ্রাসা প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বুলবুলি বলেন, এ প্রতিষ্ঠানে ৮০ জন শিক্ষার্থী রয়েছে। সম্প্রতি বিভিন্ন কুরআন তিলওয়াত প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নিয়েছে। এর মধ্যে তাহসিন নামে ছাত্র ১৪৮ দিনে কুরআন হিফজ সম্পন্ন করেছে। আমি দেশবাসীর কাছে দোয়া চাই এই ছাত্র যেন একজন ভালো আলেম হতে পারে। একইসঙ্গে আমরা প্রত্যেক শিক্ষার্থীকে যোগ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাত্র ১৪৮ দিনে কুরআনের হাফেজ ৯ বছরের তাহসিন

আপডেট সময় : ০৫:৫৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪