ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান এনআইডি’র তথ্য সংশোধন,আবেদন ফি পাঁচ হাজার টাকা আরোপের প্রস্তাব ভোট দিতে ১ লাখ ৯৩ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন চাঁদাবাজির কারণে একদল ঘৃণা কুঁড়িয়েছে, আরেকদল সর্ব শক্তি নিয়ে নেমেছে – ড. শফিকুর রহমান মৌলভীবাজারসহ সীমান্তে ৩০ বাংলাদেশিকে হত্যা ভারতের সিলেটে আন্তর্জাতিক দূ র্নী তি বিরোধী দিবসের কর্মসূচি সফল আহবান সিলেটে ভাইরাসে আক্রান্ত ৪৯৭ জন সিলেটে ইসলামী ৮ দলের সমাবেশ বিএনপির মনোনয়ন পেলেন ১১ নারী, কে কোন আসনে ? আরিফুল হক চৌধুরীকে বয়কট করে মশাল মিছিল সিলেট ওসমানী বিমানবন্দরে বিদেশী সিগারেট ও ৬ আইফোন জব্দ

সিলেটের নেতাদের ঐক্যবদ্ধ ও সরকারের উন্নয়ন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নির্দেশ- প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ প্রতিবেদন : সিলেটে দলকে আরও ঐক্যবদ্ধ ও সরকারের উন্নয়ন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সিলেটের চলমান মেগা উন্নয়ন প্রকল্পগুলোর কাজে আরও গতি আনারও আশ্বাস দিয়েছেন তিনি।গতকাল বুধবার গণভবনে সৌজন্য সাক্ষাতকালে জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ চার নেতা এবং সিলেট সিটি মেয়রকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় সূত্র জানায়, গেল কয়েক মাস ধরে সিলেট দলীয় ঐক্যের মধ্যে বিভক্তি দেখা দেয়। জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ চার নেতার সাথে দূরত্ব তৈরি হয় সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর। ফলে মেয়র তথা সিটি করপোরেশন আয়োজিত অনুষ্ঠান এড়িয়ে চলেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। দলের নেতাকর্মীরাও বিভক্ত হয়ে পড়েন দুটি বলয়ে। এই অবস্থায় গতকাল বুধবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতের ‘শিডিউল’ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। একই সময় সাক্ষাতের শিডিউল নেন সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রণজিত সরকার। প্রধানমন্ত্রী একই সাথে ৬ জনের সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তার প্রতিশ্র্রুতি ‘গ্রিণ ক্লিন ও স্মার্ট সিটি’র বিভিন্ন উন্নয়ন কাজের কথা তুলে ধরেন। বিশেষ করে নগরীর রাস্তা ও ফুটপাত থেকে হকার উচ্ছেদের বিষয়টি উপস্থাপন করেন তিনি। এতে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা ও মহানগর নেতৃবৃন্দ দলীয় বিভিন্ন বিষয় নেত্রীকে অবগত করার পাশাপাশি সিলেটের মেগা উন্নয়ন প্রকল্পে আরও গতি আনার অনুরোধ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃবৃন্দের বক্তব্য মনযোগসহকারে শুনেন এবং সিলেটের উন্নয়নে তার আন্তরিকতার বিষয়টি পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত প্রসঙ্গে সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘নেত্রী আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশে দিয়েছেন। আমি হকার উচ্ছেদ এবং আমার নির্বাচনী প্রতিশ্রুতি গ্রিণ-ক্লিন সিটির বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগের কথা তাকে অবগত করি। নেত্রী শুনে খুশি হয়েছেন।’ সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, ‘প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী আমাদেরকে এক হয়ে কাজ করতে বলেছেন। সরকারের উন্নয়নের সুফল যাতে সাধারণ মানুষ সহজে পায় সে ব্যাপারেও আমাদেরকে কাজ করতে বলেছেন। সিলেটের চলমান মেগা প্রকল্পগুলোর কাজ আরও গতিশীল হবে বলেও প্রধানমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের নেতাদের ঐক্যবদ্ধ ও সরকারের উন্নয়ন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নির্দেশ- প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৭:৩৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪