সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

সিলেট উপশহর মামার হাতে ভাগনে খুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ ১৭৮ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

সিলেটের উপশহরে মামার হাতে ভাগনে খুনের ঘটনার খবর পাওয়া গেছে। 

সোমবার (৪ মার্চ) দুপুরের দিকে শাহজালাল উপশহরের ই -ব্লকের ২ নম্বর রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে শাহপরাণ থানার ওসি মো. হারুনুর রশিদ চৌধুরী। পরে রাত সাড়ে ১১টার দিকে দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে পুলিশ। 

নিহত মিজানুর রহমান রাফি (২৪। তিনি গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের মাইজগাওয়ের আব্দুল বারীর ছেলে। উপশহর এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি ।আর তার মামা জকিগঞ্জের বারহাল ইউনিয়নের বোরহানপুর গ্রামের বদরুদ্দিনের ছেলে আবু সুফিয়ান (৩৮)। তিনি নগরীর সোবাহানীঘাটের একটি ট্রেড সেন্টারের ব্যবসা করেন। 

ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক অর্থ নিয়ে রাফি-সুফিয়ানের মধ্যে দ্বন্দ্বের জেরে এ খুনের ঘটনা ঘটতে পারে। যে বাসা থেকে লাশ উদ্ধার করা হয়েছে, সেই বাসার সবাইকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায়, সোমবার সকালে পরিবারের লোকজন রাফি ও তার মামা আবু সুফিয়ানকে বাসায় রেখে বাহিরে যান। পরে বাসায় ফিরে রুম তালাবদ্ধ দেখেন ও রাফির কোন খোঁজ খবর পাচ্ছিলেন না। 

এক পর্যায়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তালাবদ্ধ রুম থেকে তার লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের সময় তার শরিরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরণের আঘাতের চিহ্ন পাওয়া যায়। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ব্যবসার টাকা নিয়ে রাফির সাথে তার মামা আবু সুফিয়ানের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে আবু সুফিয়ান পালিয়ে যায়।

ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট উপশহর মামার হাতে ভাগনে খুন

আপডেট সময় : ০৫:২৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪