সংবাদ শিরোনাম ::

দু’দিনের সফরে সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন আগামী ৬ মার্চ বুধবার দু’দিনের সফরে সিলেট আসছেন। তিনি বুধবার সকালে জেলার একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে বেলা ১১টায় সিলেট সার্কিট হাউজে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করবেন। দুপুরে সার্কিট হাউজ থেকে স্বাস্থ্যমন্ত্রী বিশ্বনাথ উপজেলার লামাগাজী ইউনিয়নের দিঘলীর উদ্দেশ্যে যাত্রা করবেন।

প্রথম দিনের অনুষ্ঠান শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সিলেট সার্কিট হাউজে রাত্রি যাপন করবেন বলে তাঁর সফরসূচি থেকে জানা গেছে।

পরদিন ৭ মার্চ বৃহস্পতিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে কলেজের সভাকক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিভাগের সকল মেডিকেল কলেজের অধ্যক্ষগণ, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং মেডিকেল কলেজের বিভাগীয় প্রধানগণের সাথে মতবিনিময় সভা করবেন।

স্বাস্থ্যমন্ত্রীর মন্ত্রীর একান্ত সচিব কমল কুমার ঘোষ স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা যায়, এদিন একই ভেন্যুতে ডা. সামন্ত লাল সেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিট আয়োজিত ‘Disease Specific Accounts 2020’ শীর্ষক গবেষণার অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেনের বৃহস্পতিবার বিকেলেই দু’দিনের সফর শেষে ঢাকায় পোঁছানোর কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দু’দিনের সফরে সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ১২:৩৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪