সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শিশুকে যৌ’ন নি’র্যাতন ও হ’ত্যার ঘটনায় চাচা গ্রে’প্তার মাজারে আসা প্রতিবন্ধী তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, আটক ৩ সিলেট পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৮ সিলেটে হাম উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু সিলেটে ওসমানীতে হাম রোগীদের জন্য নতুন ইউনিট ও আইসিইউ চালু সিলেটে ‘হবিগঞ্জ এক্সপ্রেসের যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও দগ্ধ হয়ে এক যাত্রীর মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার সকল আসামী খালাস প্রধানমন্ত্রীর বিবৃতি- জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার অনাচার থাকবে না হবিগঞ্জে ৪ থানার ওসি বদলী নবীগঞ্জে র‌্যাবের অভিযান ৪৫ কেজি গাঁজাসহ আটক ২ চুনারুঘাটে বিজিবি’র অভিযান ভারতীয় গাঁজা ও বিয়ার উদ্ধার

শিশুকে যৌ’ন নি’র্যাতন ও হ’ত্যার ঘটনায় চাচা গ্রে’প্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে ফাহিমা আক্তার (৪) নামের এক শিশুকে যৌন নির্যাতন ও হত্যার ঘটনায় তার চাচা জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ মে) রাতে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

নিহত ফাহিমা সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের মেয়ে। আর গ্রেপ্তার জাকির একই এলাকার মৃত তোতা মিয়ার ছেলে।

এদিকে, জাকিরকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তার শাস্তির দাবিতে মধ্যরাতে জালালাবাদ থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা জাকিরের বাড়িতে হামলা এবং ভাঙচুর চালান।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু ফাহিমাকে বাড়িতে ডেকে নিয়ে যৌন নির্যাতনের পর হত্যা করেন জাকির। এরপর স্ত্রীর ওড়না দিয়ে পেঁচিয়ে লাশ ব্যাগে রাখেন। পরে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে ফাহিমার লাশ ফেলে দেন জাকির। গত শুক্রবার (৮ মে) বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার জালালাবাদ থানার পুলিশ।

এর আগে, বুধবার (৬ মে) বেলা ১১টার দিকে স্থানীয় দোকানে বিস্কুট কিনতে যায় শিশু ফাহিমা। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শুক্রবার (৮ মে) সকালে বাড়ির পাশের পুকুরসংলগ্ন এলাকা থেকে ফাহিমার লাশ উদ্ধার করে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার ওসি মুজাহিদুল ইসলাম জানান, জাকিরকে থানা হাজতে রাখা হয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিশুকে যৌ’ন নি’র্যাতন ও হ’ত্যার ঘটনায় চাচা গ্রে’প্তার

আপডেট সময় : ০৪:৪৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬