সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১১২ সিলেটে বেড়েছে মৃত্যু, ৫ দিনে ১১ সিলেটের আধুনিক স্টেডিয়াম পরিদর্শনে সিউক চেয়ারম্যান সিলেটে জকিগঞ্জে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিযোগ ছাড়াই লাশ হস্তান্তর এসএমপি নির্মাণাধীন অফিসার মেস ও নির্মাণাধীন সদর দপ্তর, হিসাব শাখা এবং ড্রোন কার্যক্রম পরিদর্শন শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্টিত সিলেটে ২৫০ শয্যার বিশেষায়িত হাসপাতাল তিন মাসের মধ্যে চালুর লক্ষ্যে কাজ করছে সরকার-স্বাস্থ্যমন্ত্রী যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে- সিসিক প্রশাসক অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির কুড়িগ্রামে জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

প্রেমের বিয়েতে বিচ্ছেদ বেশি, হিন্দু বিয়ে আইনে পরিবর্তন চায় ইলাহাবাদ হাইকোর্ট 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ১৫৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : অনলাইন সংস্করণ

প্রেমের বিয়েতে দাম্পত্য কলহের সম্ভাবনা বেশি। আর কলহ থেকে বিবাহবিচ্ছেদ পর্যন্ত হচ্ছে। এজন্য হিন্দু বিয়ে আইনে পরিবর্তন প্রয়োজন বলে মনে করছে ভারতের ইলাহাবাদ হাইকোর্ট। এ বিষয়ে কেন্দ্রের কাছে সুপারিশও করা হয়েছে।ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্প্রতি একটি মামলায় এক যুবককে বিবাহবিচ্ছেদের অনুমতি দিয়েছে আদালত। সেই মামলার রায়ে হাইকোর্ট পর্যবেক্ষণ দিয়েছে। আদালত বলেছে, সমাজের ধারায় প্রেম করে বিয়ে করার রীতি সহজেই ঢুকে পড়েছে। তাই বর্তমান পরিস্থিতি অনুযায়ী আইনে পরিবর্তন প্রয়োজন। হিন্দু বিয়ে আইনে, যে যে কারণে বিবাহবিচ্ছেদের কথা বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে তা মানানসই নয় বলেও মন্তব্য করেছে আদালত।

ইলাহাবাদ হাইকোর্টের বিচারপতি বিবেক কুমার বিড়লা এবং বিচারপতি ডোনাডি রমেশের ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় সরকারের কাছে হিন্দু বিয়ে আইন সংশোধনের সুপারিশ করেছে।আদালত এও বলেছে, ১৯৫৫ সালে যে সময়ে এই আইনটি প্রণয়ন করা হয়েছিল, সেই সময়ের বিয়ের সঙ্গে এখনকার বিয়ের ধরন অনেক আলাদা। এখন যেভাবে বিয়ে হয়, তা তখন ‘শোনাই যেত না’। বিয়ের সঙ্গে জুড়ে থাকা আবেগ এবং শ্রদ্ধা এখনকার দিনে বদলে গেছে।

বিয়ের এই বদলকে প্রভাবিত করেছে শিক্ষা, অর্থনৈতিক স্বাধীনতা, জাতপাতের বাঁধ ভাঙা, আধুনিকতা এবং পশ্চিমা সংস্কৃতির অনুপ্রবেশ। সমাজ এখন আরও বেশি উদার, স্বাধীন হয়ে উঠেছে। যে কারণে বিয়েতে আর আগের মতো আবেগের প্রয়োজন হয় না। এ ধরনের কিছু বিষয় বর্তমানে দাম্পত্য জীবনকে প্রভাবিত করছে। তাই বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে আইনে বদল আনা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রেমের বিয়েতে বিচ্ছেদ বেশি, হিন্দু বিয়ে আইনে পরিবর্তন চায় ইলাহাবাদ হাইকোর্ট 

আপডেট সময় : ০২:৪৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪