সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান আন্তর্জাতিক অভিবাসী দিবস’ এবং ‘জাতীয় প্রবাসী দিবস’ উদযাপনের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সিলেট ইসলামিক ফাউন্ডেশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও দু’আ মাহফিল পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয় মডেল-বিভাগীয় কমিশনার সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজা ‘সমন্বিত উদ্যোগেই গড়ে উঠবে আধুনিক সিলেট’ – বাণিজ্যমন্ত্রী ত্রিতরঙ্গের বাদল সাঁঝের বর্ণাঢ্য আয়োজন ‘শ্রাবনের মেঘগুলো’ সিলেট রেঞ্জের ডিআইজি জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন যুক্তরাজ্যে বাংলাদেশিদের মধ্যে ৯৫ শতাংশই সিলেটি সিলেট আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৫১ জন

আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচের সূচি ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ২১৩ বার পড়া হয়েছে

 স্পোর্টস ডেস্ক : অনলাইন সংস্করণ

চীনে সফরে আফ্রিকান দুই দেশ নাইজেরিয়া ও এল সালভাদরের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। তবে হংকংয়ে ইন্টার মায়ামির হয়ে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি মাঠে না নামার ঘটনায় ম্যাচ দুটি বাতিল করে এশিয়ান দেশটি। ফলে ম্যাচ দুটির ভেন্যু সরিয়ে নেওয়া হয় যুক্তরাষ্ট্রে। যার সূচি ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)।

বৃহস্পতিবার আলবিলেস্তে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি এক বিবৃতিতে আসন্ন দুই ম্যাচের সূচি জানিয়েছে। আগামী ২২ মার্চ এল সালভাদর ও ২৬ মার্চ নাইজেরিয়ার মোকাবিলা করবে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। প্রথম ম্যাচটি হবে ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিল্ড স্টেডিয়ামে এবং পরের ম্যাচের ভেন্যু লস অ্যাঞ্জেলেসের কলিসিও স্টেডিয়ামে।

আগামী জুনে যুক্তরাষ্ট্রের মাটিতে কোপা আমেরিকার আসর বসবে। তার আগে ইউরোপীয় দুই পরাশক্তির সঙ্গে ম্যাচ খেলতে চেয়েছিলেন বিশ্বচ্যাম্পিয়নরা। তবে সামনে ইউরো চ্যাম্পিয়নশিপ থাকায় কোনো দলের ফাঁকা সূচি পাওয়া যায়নি। তাই শেষ পর্যন্ত আফ্রিকার নেশন্স কাপ খেলা অন্যতম বড় দুই দলের সঙ্গে তারা প্রীতি ম্যাচ ঠিক করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচের সূচি ঘোষণা

আপডেট সময় : ১০:৫৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪