সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু বাউল বশিরউদ্দিন স্মরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক

অবৈধ অনুপ্রবেশের দায়ে গোয়াইনঘাট সীমান্ত থেকে ৩ ভারতীয় নাগরিক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ১৭০ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট (সিলেট) থেকে : অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে গোয়াইনঘাটের জাফলং সীমান্ত থেকে ৩ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।গোয়াইনঘাট থানা সূত্রে জানা যায়, সংগ্রাম বিওপি গত সোমবার দিবাগত রাত ১টার দিকে পূর্ব জাফলং ইউনিয়নের পাথরটিলা মেইন পিলার-১২৭৪ থেকে বাংলাদেশের আনুমানিক ৩ কি. মি. অভ্যন্তরে পাথরঘাট কলোনি নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি মুক্তাপুর এলাকার আবুল কালামের ছেলে আহমেদ হোসেন (৫০), মৃত রমেস দাসের ছেলে রাজেস দাস (৪২), মৃত ব্যাঙ্গা তাতীর ছেলে লোকেস তাতী (৩৬)।অবৈধভাবে পাসপোর্ট ও ভিসা ব্যতীত ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করায় তাদের আটক করে বিজিবি। পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে নায়েব সুবেদার মো. শহিদুল আলম গোয়াইনঘাট থানায় এজাহার দায়ের করেন। থানার মামলা নং-২০/৩৯। গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়া, গতরাতে আরো ৫ জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। রাতভর অভিযান পরিচালনা করে ১ জন জিআর পরোয়ানাভুক্ত ও ৪ জন সিআর পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার লাবু গ্রামের জুয়াদ আলীর ছেলে মো. আব্দুল জলিল (৫২), সংগ্রাম বস্তি লন্ডনী বাজার গ্রামের হাবিবুর রহমানের ছেলে সুমন আহমদ, নতুন ভাঙ্গা হাওড় এলাকার আব্দুল আজিজের ছেলে আলমগীর হোসেন, কুনকিরি গ্রামের সুরুজ মিয়ার ছেলে রিয়াজ উদ্দিন, তিতকুল্লি হাওর এলাকার আব্দুস সামাদের ছেলে মো. মুক্তার আলী।গোয়াইনঘাট থানার মিডিয়া অফিসার এসআই জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অবৈধ অনুপ্রবেশের দায়ে গোয়াইনঘাট সীমান্ত থেকে ৩ ভারতীয় নাগরিক আটক

আপডেট সময় : ১০:২৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪