সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

কলেজছাত্র হত্যা মামলায় যাবজ্জীবন ৭

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ : অনলাইন সংস্করণ

জামালপুরে কলেজছাত্র লিটন হত্যা মামলার রায়ে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।মঙ্গলবার দুপুরে জামালপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এহসানুল হক এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সাত আসামির মধ্যে ছয়জন আদালতে উপস্থিত ছিলেন।যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. মিজান, মো. সোহেল, মো. সুমন, মো. লাভলু, হেলাল উদ্দিন, মো. মিজান ও মো. মজিবুর রহমান। এদের মধ্যে মো. মজিবর রহমান পলাতক রয়েছেন। তাদের সবার বাড়ি সদর উপজেলার রামদেবাবাড়ি গ্রামে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৩ জানুয়ারি সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় কলেজছাত্র লিটনকে জবাই করে হত্যার পর দেহ আগুনে পুড়ে ফেলার চেষ্টা করা হয়। লিটন তুলশীপুর ডিগ্রি কলেজের এইচএসসির ছাত্র ছিল। সে একটি স্থানীয় সমিতির সদস্য ছিল। সেখানে টাকা লেনদেন নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় লিটনের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন। ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট নির্মলকান্তি ভদ্র এবং অ্যাডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর আলম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলেজছাত্র হত্যা মামলায় যাবজ্জীবন ৭

আপডেট সময় : ০৫:৪০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪