সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

মোগলাবাজারে পৃথক অভিযানে ৫জন গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪ ১৭৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে পৃথক অভিযানে ৪ জনকে গ্রেফতার করেছে থানাপুলিশ। এর মধ্যে দুইজন ব্যাটারিচালিত রিকশার ব্যাটারি চোর ও তিনজন পরোয়ানাভুক্ত আসামি। 

বুধ ও বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (১৯ জানুয়ারি) সংবাদবিজ্ঞপ্তিতে তথ্যগুলো জানিয়েছেন এসএমপি’র মিডিয়া কর্তকর্তা পুলিশ সুপার (সুপারনিউমারারি) মোহাম্মদ সাইফুল ইসলাম। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকাল ৫টার দিকে মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর পয়েন্ট থেকে অটোরিকশা ৪টি ব্যাটারিসহ দুজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- সিলেটর গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী পূর্বপাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে মাসুদ আহমদ (৩০) ও জকিগঞ্জ উপজেলার এওলাশাহ গ্রামের রাহেল মিয়ার ছেলে মিনহাজ আহমদ (২০)। 

তাদের বিরুদ্ধে ব্যাটারি চুরি হওয়া রিকশার মালিক মো. ফয়ছল আহমদ মোগলাবাজার থানায় মামলা দায়ের করেছেন। এছাড়াও আসামিদের বিরুদ্ধে আরও মামলা রয়েছে।একই দিন রাত ২টার দিকে মোগলাবাজার থানাধীন বীরমঙ্গল কাজিরগাঁও থেকে আদালতের পরোয়ানাভুক্ত আসামি কামরান মিয়াকে গ্রেফতার করে পুলিশ। কামরান ওই গ্রােমের গেদন মিয়ার ছেলে।  বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।  

এর আগের দিন (১৭ জানুয়ারি) রাতে পৃথক অভিযানে মোগলাবাজার থানাধীন মীরারগাঁও এলাকা হতে একটি মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন- ওই গ্রামের মৃত সৈয়দ তারেক আহমদের ছেলে  সৈয়দ শাহজাহান (৩০) ও মোগলাবাজারের নৈখাই গ্রামের ইজ্জাদ আলীর ছেলে আনু মিয়া।পরে তাদের আদালতে প্রেরণ করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মোগলাবাজারে পৃথক অভিযানে ৫জন গ্রেফতার

আপডেট সময় : ০৬:২৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪