সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

নির্বাচনি সহিংসতায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪ ১৩৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : অনলাইন সংস্করণ

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশে সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনি সহিংসতায় উদ্বিগ্ন হয়েছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র স্টিফেন ডুজাররিক। মঙ্গলবার বাংলাদেশি বংশোদ্ভূত এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।স্টিফেন ডুজাররিক বলেন, বাংলাদেশে গণতন্ত্র সুসংহত ও অর্থনৈতিক অগ্রগতির জন্য প্রতিটি মানুষের মানবাধিকার এবং প্রত্যেকের আইনি সুবিধা পাওয়ার অধিকারের প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধা দেখানো অত্যাবশ্যক।

তিনি বলেছেন, অবশ্যই বাংলাদেশে সহিংসতার রিপোর্টে উদ্বিগ্ন মহাসচিব গুতেরেস। স্টিফেন ডুজাররিকের কাছে ওই সাংবাদিক জানতে চান, কথিত নির্বাচনের নামে শাসকগোষ্ঠীর বেপরোয়া দমনপীড়নের শিকার হচ্ছেন বাংলাদেশের জনগণ। এর শিকার, নিষ্পেষিত এবং ভোটাধিকার বঞ্চিত জনগণের পাশে দাঁড়াতে কি ব্যবস্থা নিচ্ছেন জাতিসংঘ মহাসচিব, যেখানে আমরা প্রত্যক্ষ করেছি সপ্তাহান্তে বাংলাদেশে সব বড় রাজনৈতিক দলের ভোট বর্জন, ভোট জালিয়াতি, ভীতিপ্রদর্শনের মাধ্যমে একপক্ষীয় ডামি নির্বাচন হয়েছে। 

তার এ প্রশ্নের জবাবে স্টিফেন ডুজাররিক বলেন, আগেই আমি বলেছি মহাসচিব একেবারে প্রকাশ্যে সব দলের প্রতি আহ্বান জানিয়েছেন সব রকম সহিংসতা বন্ধ করতে এবং প্রতিটি মানুষের মানবাধিকার নিশ্চিত করতে। একই সঙ্গে প্রতিটি মানুষের আইনি সুবিধা পাওয়ার ক্ষেত্রে পূর্ণাঙ্গ শ্রদ্ধা নিশ্চিত করতে। বাংলাদেশে গণতন্ত্র সুসংহত এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে এটা অত্যাবশ্যক। আমরা যেসব সহিংসতা দেখেছি তাতে অবশ্যই উদ্বিগ্ন মহাসচিব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নির্বাচনি সহিংসতায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব

আপডেট সময় : ০৬:৪৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪