সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১১২ সিলেটে বেড়েছে মৃত্যু, ৫ দিনে ১১ সিলেটের আধুনিক স্টেডিয়াম পরিদর্শনে সিউক চেয়ারম্যান সিলেটে জকিগঞ্জে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিযোগ ছাড়াই লাশ হস্তান্তর এসএমপি নির্মাণাধীন অফিসার মেস ও নির্মাণাধীন সদর দপ্তর, হিসাব শাখা এবং ড্রোন কার্যক্রম পরিদর্শন শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্টিত সিলেটে ২৫০ শয্যার বিশেষায়িত হাসপাতাল তিন মাসের মধ্যে চালুর লক্ষ্যে কাজ করছে সরকার-স্বাস্থ্যমন্ত্রী যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে- সিসিক প্রশাসক অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির কুড়িগ্রামে জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মার্কিন পর্যবেক্ষকদের মধ্যাহ্নভোজ করালেন ডিবিপ্রধান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪ ১৬০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন : অনলাইন সংস্করণ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশিদ ডিবি অফিসে গণ্যমান্য ব্যক্তিদের আপ্যায়ন করে আলোচনায় থাকেন। আবারও মার্কিন প্রতিনিধিদের খাবার খাইয়ে আলোচনায় এসেছেন পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র থেকে আসা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) তিন পর্যবেক্ষককে মধ্যাহ্নভোজ করান ডিবিপ্রধান হারুন।

বুধবার বিকালে নির্বাচন নিয়ে হারুনের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রতিনিধিরা। বৈঠক শেষে তাদের দুপুরের খাবার খাওয়ান তিনি।পর্যবেক্ষক দলে আইআরআইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র উপদেষ্টা জেওফ্রি ম্যাকডোনাল্ড, আইআরআইয়ের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাব ঘোষ ও আইআরআইয়ের প্রোগ্রাম ম্যানেজার ডেভিড হোগস্ট্রা ছিলেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা শাখার সহকারী সচিব জিয়াদ চৌধুরী।

এবার জোর আলোচনা চলছে, মার্কিন পর্যবেক্ষকদের কী খাওয়ালেন ডিবির হারুন?জানা গেছে, মার্কিন প্রতিনিধিদের সাদা ভাত, মাছ ও মুরগির মাংস দিয়ে আপ্যায়ন করা হয়।এ সময় আইআরআই প্রতিনিধি দল নির্বাচনে পুলিশের পক্ষ থেকে কী ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চায়।গোয়েন্দাপ্রধান হারুন অর রশীদ জানান, নির্বাচন কমিশনের নির্দেশনায় পুলিশ কাজ করছে। সেই নির্দেশনা অনুযায়ী পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

এর আগে গত বছর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বহিষ্কৃত বিএনপি নেতা শাহজাহান ওমর ও আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গে হারুনের মধ্যাহ্নভোজের ছবি ও ভিডিও ভাইরাল হয়।  এর পরিপ্রেক্ষিতে ব্যাপক আলোচনায় আসে ডিবি কার্যালয়। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মার্কিন পর্যবেক্ষকদের মধ্যাহ্নভোজ করালেন ডিবিপ্রধান

আপডেট সময় : ০৪:৩৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪