সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান আন্তর্জাতিক অভিবাসী দিবস’ এবং ‘জাতীয় প্রবাসী দিবস’ উদযাপনের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সিলেট ইসলামিক ফাউন্ডেশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও দু’আ মাহফিল পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয় মডেল-বিভাগীয় কমিশনার সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজা ‘সমন্বিত উদ্যোগেই গড়ে উঠবে আধুনিক সিলেট’ – বাণিজ্যমন্ত্রী ত্রিতরঙ্গের বাদল সাঁঝের বর্ণাঢ্য আয়োজন ‘শ্রাবনের মেঘগুলো’ সিলেট রেঞ্জের ডিআইজি জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন যুক্তরাজ্যে বাংলাদেশিদের মধ্যে ৯৫ শতাংশই সিলেটি সিলেট আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৫১ জন

ঘন কুয়াশায় একটির পাখার সঙ্গে অন্যটির ধাক্কায় বিকল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪ ১৫২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল পাঁচটি ফ্লাইট। এ সময় দুটি উড়োজাহাজ পার্কিংয়ের সময় একটির পাখার সঙ্গে অন্যটির ধাক্কা লাগে। এরপর ওই দুই উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।ফলে তিনটি ফ্লাইট ঢাকায় ফিরে যেতে পারলেও দুটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেই রয়ে গেছে। ওই দুই উড়োজাহাজের মেরামতকাজ চলমান রয়েছে। উড়োজাহাজ দুটির ১০ জন যাত্রীও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছেন।

সিলেট আন্তর্জাতিক ওসমানী বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে সিলেটে নেমেছিল পাঁচটি ফ্লাইট। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে পাঁচটি ফ্লাইট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। এর মধ্যে ইউএস-বাংলার চারটি ও বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ছিল। উড়োজাহাজগুলো সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, ওমানের মাসকাট, চী‌নের গুয়াংজু, কাতারের দোহা ও সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে এসেছিল। পরে ওসমানী বিমানবন্দরে ইউএস-বাংলার দুটি ফ্লাইট অবতরণ করার পর পার্কিংয়ের সময় একটি পাখার সঙ্গে আরেকটি পাখার ধাক্কা লাগে। এতে দুটি উড়োজাহাজেই ত্রুটি দেখা দিয়েছে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, পাঁচটি উড়োজাহাজের মধ্যে তিনটি যাত্রী নিয়ে সিলেট ত্যাগ করেছে। ইউএস-বাংলার দুটি উড়োজাহাজ যান্ত্রিক সমস্যার জন্য বিমানবন্দরে রয়েছে। সেগুলোর মেরামতকাজ চলমান রয়েছে। মেরামতকাজ শেষ হলে সেগুলো ঢাকার উদ্দেশে রওনা হবে।হাফিজ আহমদ বলেন, পাখার সঙ্গে উড়োজাহাজের একটি অংশের ঘষা লেগে যান্ত্রিক সমস্যা হয়েছিল। ওই দুই ফ্লাইটের ১০ জন যাত্রী বিমানবন্দরে রয়েছেন। অন্য যাত্রীরা চলে গেছেন। বাকি ১০ যাত্রীও অন্য ফ্লাইটে ঢাকায় রওনা দিয়ে দেবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঘন কুয়াশায় একটির পাখার সঙ্গে অন্যটির ধাক্কায় বিকল

আপডেট সময় : ০৫:১৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪