ঢাকা ১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান যে মন্ত্রে ৪৫-এও এমন লাবণ্য ধরে রেখেছেন কারিনা বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন যে বার্তা দিল জাতিসংঘ জামায়াত আমিরের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু ভোটের অনিয়ম নিয়ে ইইউকে অভিযোগ জানাবেন রুমিন ফারহানা বিবিসি হিন্দিকে পররাষ্ট্র উপদেষ্টা,ভারতের উচিত তার সংখ্যালঘুদের যত্ন নেওয়া ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন,জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ করতে চায় যুক্তরাষ্ট্র! উদ্বিগ্ন ভারত বাংলাদেশ নারী দলে প্রথম প্রবাসী ফুটবলার আনিকা? রাজশাহী ফাইনালে সিলেটের বিদায় হবিগঞ্জ-২ আসনের খেলাফত মজলিসের আমির প্রতীক পেয়েই গেলেন ৯ শহীদের কবর জিয়ারতে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় শেখ সুজাত বিএনপি থেকে বহিষ্কার

দেশব্যাপী রোববার সকাল-সন্ধ্যা অবরোধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩ ১২৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন : অনলাইন সংস্করণ

সরকারের পদত্যাগের একদফা দাবিসহ ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে রোববার সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপিসহ সমমনা দল ও জোট এবং জামায়াতে ইসলামী।এ কর্মসূচি সফল করতে মাঠে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা নিতে সব সাংগঠনিক জেলায় বার্তা দিয়েছেন তারা।একই দাবিতে রোববার আবারও নতুন কর্মসূচি ঘোষণার কথা রয়েছে।জানা যায়,আবারও গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি দেওয়া হবে।এদিকে তিন দিনের গণসংযোগের শেষ দিনেও শনিবার সারা দেশে লিফলেট বিতরণ করেছেন নেতাকর্মীরা। 

শনিবার সন্ধ্যায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছেন।তিনি জানেন দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ জিতবে না।সিপিডির এক গবেষণা বলছে,শুধু ব্যাংক থেকে ৯২ হাজার কোটি টাকা পাচার হয়েছে।নির্বাচন কমিশনার মো.আনিছুর রহমানের সমালোচনা করে তিনি বলেন,উনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চেয়ে এক ধাপ বেশি কথা বলেন।আওয়ামী লীগ নেতাদের চাইতে তিনি বেশি দলমন্য ও ফ্যাসিবাদের দোসর।আজকে নির্বাচন,গণতন্ত্র,মানুষের স্বাধীনতা নিয়ে যে শয়তানি করা হচ্ছে,তাতে মনে হচ্ছে তারা শয়তানের অনুচর।

রিজভী বলেন,এরশাদের আমলেও আমরা নির্বাচন বর্জন করেছি।বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ ফেব্রুয়ারি নির্বাচন বর্জন করেননি?নির্বাচন পছন্দ হয়নি,তাই নির্বাচন বর্জন করেছেন।মনে হচ্ছে তিনি হলেন পবিত্র সন্ন্যাসী। যেটা বলবেন,সেটাই মানতে হবে।দেশের জনগণ,বুদ্ধিজীবী,এমনকি আন্তর্জাতিক মহল থেকেও সুষ্ঠু নির্বাচনের কথা বলেছে।প্রধানমন্ত্রী জানেন অবাধ,সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ জিতবে না। 

প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী বলেন,যারা ছাত্ররাজনীতি করে এসেছে,তারা অনেকেই আপনার (শেখ হাসিনা)কাছে তাদের আত্মা বিক্রি করেছে।তাদের সেই মনুষ্যত্ব বিবেক আর নেই।ওবায়দুল কাদের,হাছান মাহমুদরা জানতাম ছাত্ররাজনীতি করেছেন।ওবায়দুল কাদের ছাত্রলীগের সভাপতি ছিলেন,তিনি এখন ফ্যাসিবাদের মুখপাত্র হয়েছেন। শুধু আমরা কেন,সারা দেশের জনগণ কেউ আর তাদের পছন্দ করে না।বিএনপির এই নেতা বলেন,আওয়ামী লীগ ও তার সরকার এই টাকা পাচার করছে।সারা দেশে তারা সন্ত্রাসের পরিকাঠামো গঠন করেছে।উদ্দেশ্য- ব্যাংকগুলো শূন্য করা।দেশের আর্থিক খাতকে লোপাট করা।কেউ যেন প্রতিবাদ করতে না পারে,এজন্য প্রধানমন্ত্রী ১৫ বছর ধরে আইনশৃঙ্খলা বাহিনী সাজিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দেশব্যাপী রোববার সকাল-সন্ধ্যা অবরোধ

আপডেট সময় : ০৪:৫৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩