সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জের মাধবপুরে সরকারি গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদপত্রে সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ,,প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থল বিবেচনায় নতুন হার নির্ধারণ, সর্বোচ্চ মূল্যসীমাও নির্ধারিত সুনামগঞ্জ জগন্নাথপুরে সড়ক বন্ধ করে দেয়াল নির্মাণের চেষ্টা সিলেটে হাসপাতালে একদিনে ভর্তি ১২৩ ‘৪২টি ওয়ার্ডের প্রতিটি সড়ককে উন্নয়নের নেটওয়ার্কে আনতে চাই’ হযরত শাহাজালাল (র:) মাজার এলাকা থেকে উদ্ধার নিখোঁজ ৪ শিক্ষার্থী দুর্গাপূজা নির্বিঘ্নে আয়োজনে সিসিকের সর্বাত্মক প্রস্তুতি লতিফিয়া ছাত্র সংসদের অভিষেক অনুষ্ঠানে সিসিক প্রশাসক লাউয়াই ও তপোবন আবাসিকএলাকায় সিসিক প্রশাসকেরপরিদর্শন সৌদি ফেরত নির্যাতিত রেহেনাকে ১০ হাজার টাকা সহায়তা দিলেন মাধবপুরের ইউএনও

সৌজন্য সাক্ষাৎ করতে মিসবাহ সিরাজের বাসায় পররাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ ১৭৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে তিনি নগরীর ফাজিলচিস্তে মিসবাহ সিরাজের বাসভবনে যান। সেখানে সস্ত্রীক পররাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মিসবাহ উদ্দিন সিরাজ।

সৌজন্য সাক্ষাতের পর গণমাধ্যমকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিসবাহ উদ্দিন সিরাজ আওয়ামী লীগের প্রতি তাঁর আনুগত্য দেখিয়ে এবং আমাকে ও আমার পরিবারের প্রতি সন্মান জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তাই কৃতজ্ঞতাবোধ থেকে তাকে ধন্যবাদ জানাতে আজকে আসা।

তিনি আরো বলেন, মিসবাহ উদ্দিন সিরাজ বঙ্গবন্ধুর স্বপ্ন-আদর্শকে বুকে ধারণ করে আওয়ামী লীগ করছেন। এজন্য তাকে অনেক নির্যাতনের শিকার হতে হয়েছেন, জেল খেটেছেন। কিন্তু কখনো আদর্শচ্যুত হননি বরং নৌকাকে শক্তিশালী করতে, জয়যুক্ত করতে সারাজীবন কাজ করেছেন।আগামী নির্বাচনে নৌকাকে জয়যুক্ত করতে আমরা একসাথে কাজ করব।

আওয়ামী লীগ নেতা মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, আমি আজীবন আওয়ামী লীগের রাজনীতি করে এসেছি। তাই ব্যক্তিস্বার্থে নৌকার বিপক্ষে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর আদর্শকে জলাঞ্জলি দিতে চাই না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ড. আব্দুল মোমেনকে নৌকার প্রার্থী করেছেন। তাই আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমার দায়িত্ব নৌকার প্রার্থীকে জয়যুক্ত করা।

এ সময় অন্যান্যে মধ্যে উপস্থিতি ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন,মিসবাহ উদ্দিন সিরাজের সহধর্মিনী হেলেন বেগম,সহোদর মো.শফিউল ইসলাম শফি,মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ,জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমদ,পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত করর্মকর্তা শফিউল আলম জুয়েল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সৌজন্য সাক্ষাৎ করতে মিসবাহ সিরাজের বাসায় পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৬:৫৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩