সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

সিলেট জনসভায় নৌকায় ভোট দিতে হাত তুলে ওয়াদা করান শেখ হাসিনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ ১৪৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ : নিজস্ব প্রতিবেদক

আজ বুধবার (২০ ডিসেম্বর) সিলেট থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। হযরত শাহজালাল ও শাহপরাণ (রাহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিকাল সিলেট আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জসনভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।এসময় তিনি উপস্থিত জনতাকে নৌকায় ভোট দিতে ওয়াদা করান।শেখ হাসিনা বলেন কারা কারা আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিবেন হাত তুলে দেখান এবং ওয়াদা করুন।এসময় উপস্থিত সবাই হাত তুলে ওয়াদা করেন।

প্রধান অতিথির বক্তৃতাকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক সম্পদ গ্যাস।আমেরিকা আমাদের এই সম্পদ গ্যাস ক্রয়ের প্রস্তাব দিয়েছিলো আমাকে।কিন্তু আমি এতে রাজি হইনি।আমি বলেছি আমার দেশের জনগণের কল্যানে এগুলো ব্যবহার করবো।৫০ বছরের গ্যাস মজুত রেখে অবশিষ্ট থাকলে বিক্রি করবো।কিন্তু জনগণ যাদেরকে জনগণকে ক্ষমতা থেকে বিতাড়ি করেছিলেন সেই বিএনপি আমেরিকাকে গ্যাস বিক্রয়ের মুচলেকা দিয়ে আবার ক্ষমতায় যেতে চায়।

তিনি বলেন আল্লাহ জন বুঝে ধন দেন।বিএনপি ক্ষমতায় থাকালে যেসব স্থানে পরীক্ষা-নিরীক্ষা করে গ্যাস পায়নি, আওয়ামী লীগের আমলে সেসব স্থানেই গ্যাসের সঙ্গে তেলও পাওয়া গেছে।বিএনপির আমলে মিললে এসব তারা লুটেপুটে খেতো,কিন্তু এসব সম্পদ জনগণের কল্যাণে ব্যবহার করছি।বিকাল ৪টা ২০ মিনিটে বক্তৃতা শুরু করেন। বক্তব্য দেন ৪টা ৫৫ মিনিট পর্যন্ত। এর আগে ৩টা ১০ মিনিটে মঞ্চে পৌঁছেন তিনি।বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৬০১ এর একটি ফ্লাইটে বেলা ১১টা ৩৩ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।বিমানবন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

তিনি বলেন, এই নৌকায় ভোট দিয়ে এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। আবার নৌকা যখন ক্ষমতায় এসেছে মানুষের আর্থসামাজিক উন্নতি হয়েছে।মনোনয়ন বাণিজ্য করেই বিএনপি নির্বাচন ধ্বংস করেছে মন্তব্য করে তিনি বলেন, একজন লন্ডনে বসে মনোনয়নপত্র বিক্রি করেছে। আরেকজন গুলশানে বসে মনোনয়ন বিক্রি করেছে। এ ছাড়া পল্টন থেকেও আরেকবার বিক্রি করেছে। এভাবে তারা নির্বাচনকে বাণিজ্যে পরিণত করে নির্বাচনকে ধ্বংস করেছে।

এর আগে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত শেষে সরকার প্রধান বলেন, যারা নির্বাচন করবে না, করবে না। কিন্তু আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা, জনগণের সম্পত্তি নষ্ট করা,এগুলো সন্ত্রাসী কাজ, জঙ্গিবাদী কাজ। আর এগুলো করে যাচ্ছে বিএনপি-জামায়াত।প্রধানমন্ত্রী বলেন, ভোট জনগণের সাংবিধানিক অধিকার। যারা জনগণকে ভোট দিতে বাধা দেবে, মানুষ তাদের উৎখাত করবে। মানুষ ভোটের পক্ষে, তারা হরতাল চায় না। বিএনপির হরতালে মানুষ সাড়াও দিচ্ছে না।

আসন্ন নির্বাচনে আবারও জয়ের আশা জানিয়ে শেখ হাসিনা বলেন,৭ জানুয়ারির ভোটে জয়ী হয়ে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে জনগণের সব চাওয়া পূরণ হবে, কেউ গৃহহীন থাকবে না, কারো দুঃখ থাকবে না।সভায় সভাপতিত্ব করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ। বুধবার সকাল থেকেই আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট বিভাগের ৪ জেলা থেকে নেতা-কর্মীরা আসতে শুরু করেন। দলীয় সভানেত্রীর নির্বাচনী প্রচারণার জনসভায় যোগ দিতে মিছিলে মিছিলে জড়ো হয়েছেন নেতা-কর্মীরা।নগরের বিভিন্ন সড়কে ছোট-বড় মিছিল নিয়ে নৌকার স্লোগান দিয়ে জড়ো হন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট জনসভায় নৌকায় ভোট দিতে হাত তুলে ওয়াদা করান শেখ হাসিনা

আপডেট সময় : ১১:৩৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩