সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান টুকের বাজারে সড়ক-ড্রেনেজ ও মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসকসুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক রায়ের গ্রামে মন্দিরের উন্নয়ন নিয়ে মতবিনিময় মাইনর ক্রিকেট লীগে সিলেটের জার্সি উন্মোচন সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে—সিসিক প্রশাসক সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে ২৪৮১ বোতল মদসহ গ্রেফতার ২ বিশ্ব শিক্ষক দিবসে মাধবপুরে অবসরপ্রাপ্ত শিক্ষককে হুমকি-ভাঙচুরের অভিযোগ সিলেটে শুরু ২৮তম জাতীয় ক্রিকেট লীগ সিলেটে শুরু ২৮তম জাতীয় ক্রিকেট লীগ সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)‘র অভিযানে ১২০ বস্তা ভারতীয় জিরাসহ গ্রেফতার ০২ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি সভায় সিসিক প্রশাসক

নিউজিল্যান্ডের জন্য খোঁড়া গর্তেই পড়েছে বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২০:১২ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ ২০১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:অনলাইন সংস্করণ

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের নতুন চক্রে প্রবেশ করেছে।খুব কাছাকাছি সময়ে বাংলাদেশের আর টেস্ট ম্যাচ নেই।দলের শীর্ষ চার-পাঁচজন ক্রিকেটারকে বাইরে রেখে সিলেটে প্রথম টেস্টে বাংলাদেশের জয়কে অনেকে বড় অর্জন হিসাবে দেখছেন। আবার মিরপুরে স্পিন সহায়ক উইকেট বানিয়ে হারের পর হচ্ছে সমালোচনা।

এ নিয়ে অভিযোগ করেননি নিউজিল্যান্ডের কোনো ক্রিকেটার।বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও জানিয়েছেন,হোম কন্ডিশনের সুবিধা নেওয়ার চেষ্টা স্বাভাবিক।তবে সেই সুবিধা কাজে লাগাতে না পারায় মিরপুরে দ্বিতীয় টেস্টে হেরেছে বাংলাদেশ।ক্রিকেট কোচ নাজমুল আবেদীন ফাহিম মনে করছেন,ঘরের মাটিতে সুবিধাজনক উইকেট বানিয়ে জিতব আর দেশের বাইরে লড়াই করব এমন ভাবনা থেকে সরে আসতে হবে।’ 

শনিবার মিরপুরে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ হেরেছে চার উইকেটে। এরপর  সামাজিক যোগাযোগমাধ্যমে নাজমুল আবেদিন উইকেট নিয়ে বলেন, ‘নিউজিল্যান্ডের কাছে আমরা দুদিক দিয়েই হেরে গেলাম। দুই ইনিংস মিলিয়ে আমরা যে রান করেছি, সেটা নিউজিল্যান্ড অতিক্রম করায় আমাদের প্রথম পরাজয়। সেটার জন্য নিউজিল্যান্ডকে অভিনন্দন। তাদের জন্য আমরা যে গর্ত খুঁড়েছিলাম, সেই গর্তে নিজেরাই পড়ে গিয়ে আমাদের যে দ্বিতীয় পরাজয়টা হলো সেটি মানা কঠিন। যে যাই বলুক না কেন, দ্বিতীয় পরাজয়টা হতাশার, মানহানিকর আর অসম্মানের।’

শেষে তিনি বলেছেন,আমরা যে কোনো সমস্যা সমাধানের জন্য‘সহজ পন্থা’ নামের একটা বই তুলে দিয়েছি তাদের (ক্রিকেটারদের) হাতে। এটি শুধু জাতীয় দল বা খেলোয়াড়দের ক্ষেত্রেই প্রযোজ্য,তা নয়। ঘরের মাঠে আমরা জিতব এবং বাইরে গিয়ে লড়াই করব’এই অহমিকাভরা ভাবনা থেকে আমাদের বোধহয় এখন সরে আসতে হবে।ঘরের মাঠে জয়ের কোনো নিশ্চয়তা আগামীতে আর থাকবে না এবং এটি যে কোনো দলের বিরুদ্ধেই।অন্য সবাই আমাদের চেয়ে এগিয়ে যাচ্ছে এই সত্যটা আমরা যত দ্রুত অনুধাবন করব,ততই আমাদের জন্য মঙ্গল।এটি মাথায় রেখেই এখন থেকে আমাদের স্ট্র্যাটেজি নির্ধারণ করতে হবে। 

স্পিন সহায়ক উইকেটে নিউজিল্যান্ডের স্পিনাররাও ছড়ি ঘুরিয়েছেন। তবে বাংলাদেশের ব্যাটাররা লড়াইটা করতে পারেননি। এরআগেও এমন উইকেটে যে বাংলাদেশ খুব ভালো খেলেছে তার নজির নেই। তবে প্রতিপক্ষ বেশি খারাপ খেলায় সে ম্যাচগুলোতে বাংলাদেশ জিতে গেছে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিউজিল্যান্ডের জন্য খোঁড়া গর্তেই পড়েছে বাংলাদেশ

আপডেট সময় : ০৫:২০:১২ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩