সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ

বিএনপি নেতা হাবিব উন নবী খানের বাসায় তল্লাশি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ ১৬৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন:অনলাইন সংস্করণ

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের বাসায় পুলিশ পরিচয়ে তল্লাশি চালানো হয়েছে। এ সময় সোহেলের একজন আত্মীয়কে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর শান্তিনগরে হাবীবুল্লাহ্ বাহার কলেজ সংলগ্ন এলাকায় সোহেলের বাসায় এ তল্লাশি চালানো হয়। ওই সময় ঘটনাস্থলে ছিলেন সোহেলের ব্যক্তিগত কর্মকর্তা সুমন হোসেন।

তিনি বলেন, সন্ধ্যায় তানভীর আহমেদ নামে সোহেলের একজন আত্মীয় ওই বাসায় আসছিলেন। পথে কয়েকজন ব্যক্তি তাকে আটকান। পরে তানভীরকে নিয়েই ১৫–২০ জন ব্যক্তি সোহেলের বাসায় আসেন।সুমন হোসেন বলেন, ওই ব্যক্তিরা নিজেদের পুলিশের সদস্য বলে পরিচয় দেন। তবে তারা সাদা পোশাকে ছিলেন। তাদের কাছে ওয়াকিটকিও ছিল না। তারা বাসায় ঢুকে দুটি কক্ষে তল্লাশি চালান। পরে তানভীরকে সঙ্গে করে নিয়ে যান।

সুমন হোসেন বলেন, তানভীরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা তারা জানতে পারেননি। কারা তাকে ধরে নিয়ে গেল সে বিষয়েও তারা নিশ্চিত নন।এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেলের বাসায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযানে গিয়েছিল। তবে এ বিষয়ে ডিবির কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।বেশ কয়েকটি মামলার আসামি হাবিব উন নবী খান সোহেল পলাতক আছেন। সর্বশেষ গত ২০ নভেম্বর নাশকতার একটি মামলায় হাবিব উন নবী খান সোহেলকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপি নেতা হাবিব উন নবী খানের বাসায় তল্লাশি

আপডেট সময় : ০৫:০৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩