সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট ভারতীয় পণ্য ও গ্রেফতার দুই সিলেটে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৮৪ সিলেটে গত ২৪ ঘন্টায় হামে ১ শিশুর মৃত্যু হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভাঙন, ফসলি জমি প্লাবিত সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিসিক প্রশাসকঐতিহ্য রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর জোর কুলাউড়া উপজেলায় পাহাড়ি ঢলে কুলাউড়া গোগালী ছড়া বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত সিলেট ভারতীয় মসলার চালান উদ্ধার সিলেটের পীরমহল্লা থেকে অস্ত্রসহ আটক ১ সিলেটে হামের উপসর্গ নিয়ে মৃত্যু ১, ভর্তি ৪৩

ইসরাইলি জিম্মিদের মুক্তি দিতে শর্ত দিল হামাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ ১৪৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :অনলাইন সংস্করণ

চারদিনের যুদ্ধবিরতির দ্বিতীয়দিনে শনিবার ১৪ ইসরাইলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের।তবে মুক্তির বিষয়টি এখন হুমকির মুখে পড়ে গেছে।কারণ হামাস শর্ত দিয়েছে, গাজার উত্তরাঞ্চলে ইসরাইল যতক্ষণ পর্যন্ত ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে না দেবে ততক্ষণ পর্যন্ত জিম্মিদের মুক্তি দেবে না তারা। খবর আল-জাজিরার।শুক্রবার ইসরাইলের সঙ্গে হামাসের চারদিনের যুদ্ধবিরতি শুরু হয়।বিরতির প্রথমদিন তারা ১৩ ইসরাইলিসহ ২৪ জিম্মিকে মুক্তি দেয়।শনিবার আরও ১৪ জনকে মুক্তি দেওয়ার কথা ছিল তাদের।তবে হামাসের সামরিক শাখা আল-কাসেম বিগ্রেডস শনিবার নতুন ঘোষণায় জানিয়েছে,জিম্মিদের ফিরিয়ে নিতে হলে গাজার উত্তরাঞ্চলেও ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দিতে হবে।

তবে ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে,হামাসের সামরিক শাখার এ ঘোষণা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে।কারণ হামাসের রাজনৈতিক শাখার এক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেছেন,জিম্মিদের মুক্তির প্রক্রিয়া চলছে।গাজার উত্তরাঞ্চলে ত্রাণ প্রবেশের শর্তজুড়ে দিয়ে আল-কাসেম ব্রিগেডস বলেছে, জিম্মিদের মুক্তি ততক্ষণ বিলম্ব হবে যতক্ষণ দখলদার (ইসরাইলি) বাহিনী উত্তরাঞ্চলে ত্রাণ প্রবেশের চুক্তির শর্ত না মানছে। এছাড়া ফিলিস্তিনি বন্দিদের মুক্তির ব্যাপারে যে চুক্তি হয়েছে সেটি ইসরাইলিরা না মানায় জিম্মি মুক্ত বিলম্ব হচ্ছে বলেও জানিয়েছে আল-কাসেম ব্রিগেডস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসরাইলি জিম্মিদের মুক্তি দিতে শর্ত দিল হামাস

আপডেট সময় : ০৫:২৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩