ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান যেসব কারণে এই গরমে দই খাওয়া জরুরি কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী তেল ছাড়াই ১২০ কিমি. গেল রতনের ‘বাইক’ এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল উদ্দিন ভূঁইয়া হবিগঞ্জ মাধবপুরে জায়গা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ৫ সিলেট জৈন্তাপুরে বিপুল পরিমাণ মাদক জব্দ, আটক ১ হবিগঞ্জ বনবিভাগের অভিযানে পাচার করা আকাশমনি কাঠ জব্দ সিলেট রবিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

আ.লীগ নেতাদের সঙ্গে বৈঠক,যে বার্তা দিল ব্রিটিশ হাইকমিশন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩ ১৪৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক: অনলাইন সংস্করণ

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথরিন কুকের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের পক্ষে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান ও আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ।মঙ্গলবার ইউকে ইন বাংলাদেশের এক্স হ্যান্ডেলে (টুইটার) একটি পোস্টে এ কথা জানানো হয়েছে।তবে কোথায় বৈঠকটি অনুষ্ঠিত হয় ও এতে কারা কারা ছিলেন সে বিষয়ে কিছু জানানো হয়নি।

বৈঠকে রাজনীতিতে সংঘাতময় পরিস্থিতি সমাধানে বিরোধীদের সঙ্গে সংলাপে বসতে ক্ষমতাসীন আওয়ামী লীগকে পরামর্শ দিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার।বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার বলেছেন,সংলাপই একমাত্র পথ বলে মনে করে ব্রিটিশ সরকার।যুক্তরাজ্য আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ,গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক দেখতে চায় বলে আওয়ামী লীগ নেতাদের জানান হাইকমিশনার।

বৈঠকের বিষয়ে এক্স বার্তায় ব্রিটিশ হাইকমিশন জানায়, হাইকমিশনার আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনার জন্য সন্ধ্যায় (মঙ্গলবার) আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।যুক্তরাজ্য সব অংশীজনকে সংযম প্রদর্শন, সহিংসতা পরিহার এবং অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আ.লীগ নেতাদের সঙ্গে বৈঠক,যে বার্তা দিল ব্রিটিশ হাইকমিশন

আপডেট সময় : ০১:০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩