সংবাদ শিরোনাম ::
সিলেটে সর্বাত্মক হরতাল পালনের আহবান বিএনপির
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৩৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ ২১২ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ প্রতিদেন:
শনিবার ঢাকার নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরকারের পদত্যাগের একদফা দাবিতে শান্তিপূর্ণ মহাসমাবেশ চলাকালে পুলিশ ও আওয়ামী লীগের সম্মিলিত হামলার প্রতিবাদে রবিবার সরাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি।
তাই দেশের গণতন্ত্র,বাকস্বাধীনতা ও ভোটাধিকার প্রতিষ্ঠায় রবিবার সিলেট জেলার সর্বত্র সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালন করার জন্য দলীয় নেতাকর্মী সহ সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী,মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন,জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।























