সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ​মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা: দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের​ শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার সাংবাদিকের কলার ধরে ঘুষি-লাথি, অভিযুক্ত জামায়াত কর্মীরা– এসএমপির ডিবির অভিযান, চোরাইকৃত ৫ সিএনজিসহ গ্রেফতার ২ আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সংবর্ধনা,‘সিলেটের পরিকল্পিত উন্নয়ন ও শিক্ষার আধুনিকায়নে কাজ করব’: কয়েস লোদী মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী, সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সিলেটে বনফুলের সামনে থেকে আটক সুহের সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে হ ত্যা র হুমকি বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস ​সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি​- নগরভবনে মতবিনিময় সভা

আবেদনের ৮ দিনের মধ্যে ভারতীয় ভিসা পাওয়া যাবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩ ১৬৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :অনলাইন সংস্করণ

বাংলাদেশিদের আতিথেয়তায় মুগ্ধ খুলনা অঞ্চলের দায়িত্বে থাকা ভারতীয় সহকারী হাইকমিশনার ইন্দ্রজিৎ সাগর।রোববার সন্ধ্যায় বরিশালের বানারীপাড়া কেন্দ্রীয় সর্বজনীন দুর্গা ও কালীমন্দির পরিদর্শনকালে উপস্থিত সুধিজনের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এ কথা বলেন।ভারতের সহকারী হাইকমিশনার বলেন,ভারত ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি ব্যবসা বাণিজ্য প্রসারে এখন থেকে আবেদনের মাত্র আট দিনের মধ্যে ভারতীয় ভিসা পাওয়া যাবে। 

তিনি বলেন,শারদীয় দুর্গোৎসবে আপনাদের কাছে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।এখানে আপনাদের সঙ্গে শারদীয় উৎসব উপভোগ করতে পেরে আমার অনেক ভালো লাগছে।আমি অপনাদের অতিথি পরায়নতায় মুগ্ধ।এ জন্য তিনি বানারীপাড়াবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,আপনাদের যে কোনো প্রয়োজনে সবসময় আমাকে পাশে পাবেন।আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা।

এর আগে ভারতীয় সহকারী হাইকমিশনার বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তিনি ব্রিটিশবিরোধী আন্দলনের নেতা কুমোদ বিহারী গুহ ঠাকুরতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং কেন্দ্রীয় সর্বজনীন দুর্গা ও কালীমন্দির পরিদর্শন করেন।এ সময় স্থানীয় সংসদ-সদস্য ও পৌর মেয়রসহ মন্দির কমিটির নেতারা তাকে ফুল দিয়ে ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেন এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এরপর তিনি বানারীপাড়া বন্দরবাজার কেন্দ্রীয় হরিসভা মন্দির ও লোকনাথ মন্দির পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ডা.সুশান্ত শেখর বিশ্বাস, বন্দরবাজার কেন্দ্রীয় হরিসভা মন্দির কমিটির সভাপতি বিবেকানন্দ কুন্ডু, নতুন মুখ সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মোয়াজ্জেম হোসেন মানিক,সম্পাদক বাবুল দাস, ব্যবসায়ী গৌরাঙ্গলাল রায়,উপজেলা হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক অধ্যাপক দেব কুমার, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সম্পাদক গৌতম সমদ্দার ও সাংগঠনিক সম্পাদক রিপন বণিক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আবেদনের ৮ দিনের মধ্যে ভারতীয় ভিসা পাওয়া যাবে

আপডেট সময় : ০৩:১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩