সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের রায়নগরে নিহত আব্দুস সাত্তার ও সুরাইয়া দম্পতির সন্তানরা সংবাদ সম্মেলন করে জানান প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার, নিরপেক্ষ, স্বচ্ছ এবং সর্বোচ্চ পর্যায়ে তাদের শাস্তির দাবি সিলেট বেকারি ফ্যাক্টরি ও মসলা গুড়াকরণ মিলে প্রশাসনের অভিযানে দুটি মামলায় ৪৫ হাজার টাকা অর্থদণ্ড সিলেট ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গাসহ ৪ দালাল আটক দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে

যুদ্ধবিরতির খবর অস্বীকার করল হামাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ ১৬৩ বার পড়া হয়েছে

 অনলাইন ডেস্ক: অনলাইন সংস্করণ

হামাস ও ইসরাইলের মধ্যকার চলমান সংঘর্ষে কয়েক ঘণ্টার যুদ্ধবিরতির যে খবর বেরিয়েছে তা অস্বীকার করেছে গাজাভিত্তিক সশস্ত্র সংগঠনটি।এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দেশটির সেনাবাহিনীও এ ধরনের খবর প্রত্যাখ্যান করে।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে,হামাসের একজন কর্মকর্তা সাময়িক যুদ্ধবিরতি বা রাফাহ সীমান্ত ক্রসিং খোলার খবর প্রত্যাখ্যান করেছেন।

এর আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স মিশরীয় দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানায়, কয়েক ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও মিশর।মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বলেন, ‘রাফা (সীমান্ত) আবারও খুলে দেওয়া হবে। আমরা জাতিসংঘ, মিশর, ইসরাইল ও অন্যান্যদের সঙ্গে আলোচনা করে একটি প্রক্রিয়া তৈরি করছি, যার মাধ্যমে দুর্দশাগ্রস্ত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া যায়।’

তবে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়ও সোমবার এমন পদক্ষেপের কথা অস্বীকার করেছে।একই সঙ্গে খবরের বিষয়টি অস্বীকার করল হামাস।যুদ্ধবিরতি কত ঘণ্টা বজায় থাকবে সে বিষয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের সূত্রগুলো নিশ্চিত করতে পারেনি। তবে প্রাথমিকভাবে স্থানীয় সময় সোমবার বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

রাফা ক্রসিং নামে পরিচিত এই সীমান্তের কাছাকাছি অবস্থিত সিনাই উপদ্বীপে একাধিক দেশ থেকে আসা হাজার হাজার টন ত্রাণসামগ্রী জমা করা হয়েছে। তবে এতদিন পর্যন্ত সুনির্দিষ্ট চুক্তির অভাবে এই ত্রাণ ফিলিস্তিনিদের কাছে পাঠানো সম্ভব হয়নি। ত্রাণ পাঠানোর পাশাপাশি কিছু বিদেশি পাসপোর্টধারীকেও গাজা থেকে রাফা ক্রসিংয়ের মাধ্যমে বের করে আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুদ্ধবিরতির খবর অস্বীকার করল হামাস

আপডেট সময় : ১১:৩০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩