সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট মঙ্গলবার আসছেন বাণিজ্যমন্ত্রী– সিলেট ২৪ ঘন্টায় বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ৬৯ মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর উদ্যোগ সিলেট জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা ধ্বংস হাসান মার্কেট পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটে ৪৮ বিজিবির অভিযানে সাড়ে ১৫ লাখ টাকার মালামাল আটক সিলেটে হাম পরিস্থিতি নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪৪ সিলেটের সাবেক কমিশনারসহ অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা সিলেট সফরে আসছেন মন্ত্রী প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রমমন্ত্রী- ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা

হামাস-ইসরাইল সংঘাত: কয়েক ঘণ্টার যুদ্ধবিরতিতে’ সম্মত ৩ দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ ৪৬৩ বার পড়া হয়েছে

 অনলাইন ডেস্ক: অনলাইন সংস্করণ

মিশর সীমান্তের রাফা ক্রসিং বর্ডার খুলে দিতে কয়েক ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও মিশর। সোমবার মিশরের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।তবে যুদ্ধবিরতির বিষয়ে ফিলিস্তিনের জানা নেই বলে দাবি করা হয়েছে। অপরদিকে ইসরাইলও এ তথ্য নাকচ করে দিয়েছে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেশট বিবিসিকে বলেছেন,দক্ষিণ গাজায় কোনো যুদ্ধবিরতির তথ্য আমি জানি না। আমিও সংবাদ দেখেছি। কিন্তু আমি নিশ্চিত করতে পারছি না।যুদ্ধবিরতি কত ঘণ্টা বজায় থাকবে সে বিষয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের সূত্রগুলো নিশ্চিত করতে পারেনি।তবে প্রাথমিকভাবে স্থানীয় সময় সোমবার বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

রাফা ক্রসিং নামে পরিচিত এই সীমান্তের কাছাকাছি অবস্থিত সিনাই উপদ্বীপে একাধিক দেশ থেকে আসা হাজার হাজার টন ত্রাণসামগ্রী জমা করা হয়েছে।তবে এতদিন পর্যন্ত সুনির্দিষ্ট চুক্তির অভাবে এই ত্রাণ ফিলিস্তিনিদের কাছে পাঠানো সম্ভব হয়নি। ত্রাণ পাঠানোর পাশাপাশি কিছু বিদেশি পাসপোর্টধারীকেও গাজা থেকে রাফা ক্রসিংয়ের মাধ্যমে বের করে আনা হবে।মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বলেন,রাফা (সীমান্ত) আবারও খুলে দেওয়া হবে।আমরা জাতিসংঘ,মিশর,ইসরাইল এবং অন্যদের সঙ্গে আলোচনা করে একটি প্রক্রিয়া তৈরি করছি,যার মাধ্যমে দুর্দশাগ্রস্ত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া যায়।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হামাস-ইসরাইল সংঘাত: কয়েক ঘণ্টার যুদ্ধবিরতিতে’ সম্মত ৩ দেশ

আপডেট সময় : ১১:২৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩