ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি ৩৯ সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার ৪৩ যেসব কারণে এই গরমে দই খাওয়া জরুরি কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী তেল ছাড়াই ১২০ কিমি. গেল রতনের ‘বাইক’ এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল উদ্দিন ভূঁইয়া হবিগঞ্জ মাধবপুরে জায়গা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ৫ সিলেট জৈন্তাপুরে বিপুল পরিমাণ মাদক জব্দ, আটক ১ হবিগঞ্জ বনবিভাগের অভিযানে পাচার করা আকাশমনি কাঠ জব্দ

ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চলবে: রাশিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩ ১২৬ বার পড়া হয়েছে

 অনলাইন ডেস্ক:অনলাইন সংস্করণ

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের আরও অঞ্চল অধিগ্রহণের হুমকি দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।গত বছরের ২৯ সেপ্টেম্বর ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চল অধিগ্রহণ করে রাশিয়া। ওই অধিগ্রহণের এক বছর পূর্তির পরের দিন এমন মন্তব্য করেছেন মেদভেদেভ।সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ এখন রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

তিনি ইউক্রেনের আরও অঞ্চল দখলের হুমকি দিয়ে বলেছেন,কিয়েভের নাৎসি সরকার পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত বিশেষ সামরিক অভিযান চলবে। জয় আমাদের হবে এবং রাশিয়ার সঙ্গে যুক্ত হবে আরও নতুন অঞ্চল।গত বছর কয়েক দফা ‘কথিত’ গণভোটের মাধ্যমে ইউক্রেনের চারটি অঞ্চল অধিগ্রহণ করে রাশিয়া। ওই অঞ্চলের সাধারণ মানুষকে বাড়িতে বাড়িতে গিয়ে এবং ভয়প্রীতি প্রদর্শন করে ভোট দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ উঠেছিল। গণভোটের পর ওই চার অঞ্চলের প্রক্সি সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে সেগুলোকে রাশিয়ার অংশ হিসেবে যুক্ত করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তবে অধিগ্রহণ করলেও চারটি অঞ্চলের একটিতেও রাশিয়া পূর্ণ নিয়ন্ত্রণ আরোপ করতে পারেনি। ওই অঞ্চলগুলোতে প্রায়ই ইউক্রেনের চোরাগোপ্তার হামলার মুখে পড়েন রাশিয়ার নিয়োগকৃত কর্মকর্তারা।এ ছাড়া ইউক্রেনীয় বাহিনী দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে, সেখানে রুশ বাহিনীর অবকাঠামো ও অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে।অধিগ্রহণের এক বছর পূর্তি উপলক্ষ্যে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। তিনি দাবি করেছেন, এই অঞ্চলের মানুষ রাশিয়ার সঙ্গেই থাকতে চান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চলবে: রাশিয়া

আপডেট সময় : ০৪:৫৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩