সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান হবিগঞ্জ বহুলায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার মায়ের প্রতি অবহেলার অভিযোগে যুগ্ম সচিব আনিসুর রহমানকে প্রত্যাহার বাংলাদেশসহ ৬০ দেশের বি’রুদ্ধে ব্যবস্থা নিতে চায় যু’ক্তরাষ্ট্র সিলেটে হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন- আরিফ জরুরী মুহুর্তসহ স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীদের দ্রুত ও নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের নির্দেশ- এমপি লুনা সিলেট বিভিন্ন অপরাধে অপরাধে গ্রেফতার ৬২, ১৪৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা বিয়ানীবাজারে শিশুকে বলাৎকার অভিযোগে আটক ১ সিলেট ডায়াবেটিক হাসপাতাল এই অঞ্চলের সাধারণ ও মধ্যবিত্ত মানুষের ডায়াবেটিস চিকিৎসার অন্যতম প্রধান ভরসাস্থল- মন্ত্রী আরিফ

চার জামায়াত কর্মী আটক,বিস্ফোরক আইনে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৪৪ বার পড়া হয়েছে

(রাজশাহী) প্রতিনিধি: অনলাইন সংস্করণ

তানোরে চার জামায়াত কর্মী ও সমর্থককে আটক করেছে পুলিশ।বুধবার ভোরে পৌরসভার তালন্দ বাজারে নাশকতার ষড়যন্ত্র ও পরিকল্পনার গোপন বৈঠক থেকে তাদের আটক করা হয়।বুধবার সন্ধ্যায় তানোর থানার ওসি আব্দুল রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। আটকদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে এসআই আব্দুল মালেক বাদী হয়ে মামলা করেছেন।আটকরা হলেন- উপজেলার কলমা ইউপির বাসিন্দা মৃত শিশ মোহাম্মদের ছেলে আব্দুল কমির (৫৫), একই ইউপির বাসিন্দা চন্দনকোঠা গ্রামের মৃত কছিমদ্দিন প্রামানিকের ছেলে আইন উদ্দিন প্রামানিক ওরফে মনোয়ার হোসেন (৪৩), পাঁচন্দর উত্তরপাড়া গ্রামের মুনসুর রহমানের ছেলে মিজানুর রহমান (৪০) ও তানোর হঠাৎপাড়া মহল্লার বাসিন্দা মৃত আব্দুস সোবহানের ছেলে আব্দুল আজিজ (৪৫)।

জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তানোর পৌর এলাকার তালন্দ বাজারে মঙ্গলবার বিকালের দিকে জামায়াতে ইসলামীর ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।পরে বুধবার ভোরে পৌরসভার তালন্দ বাজারে নাশকতার ষড়যন্ত্র ও পরিকল্পনার গোপন বৈঠক করেন তারা। এ সময় তাদের আটক করা হয়।তাদের কাছে সাতটি ককটেল, ১৫টি বাঁশের লাঠি ও ৩০টি ইটের টুকরো পাওয়া যায় বলে মামলার এজাহারে উল্লেখ করেন বাদী এসআই আব্দুল মালেক।ওসি আব্দুল রহিম জানান, আটক চার জামায়াত কর্মী ও সমর্থকরা নাশকতার জন্য পরিকল্পনা করছিলেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চার জামায়াত কর্মী আটক,বিস্ফোরক আইনে মামলা

আপডেট সময় : ০৫:১৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩