সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে আসা পর্যটকদের ভ্রমণ তালিকার শীর্ষে জাফলং,পর্যটনকেন্দ্র থেকে অবাধে পাথরলুট ও পরিবেশ ধ্বংসের কারণে প্রকৃতির বিনাশ- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক

দক্ষিণ সুরমায় গণসংযোগকালে সিলেটে এখন লাঙ্গলের গণজোয়ার শুরু হয়েছে-মেয়রপ্রার্থী বাবুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩ ২৭২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

সিলেট নগরীর দক্ষিণ সুরমার কদমতলী,আলমপুর ও গোটাটিকর শিল্প এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী বিশিষ্ট শিল্পপতি নজরুল ইসলাম বাবুল।গতকাল শুক্রবার সন্ধ্যায় গণসংযোগ ও প্রচারণা শেষে গোটাটিকর এলাকায় এক সংক্ষিপ্ত পথসভায় তিনি বলেছেন ভোটের মাঠে আমার জনপ্রিয়তা দেখে আওয়ামী লীগের মাথা নষ্ট হয়ে গেছে। তাই তারা আমাকে বিতর্কিত করতে মাঠে নেমেছে, নানা ষড়যন্ত্র হচ্ছে। তিনি বলেন, সাধারণ মানুষের ভালোবাসা আমার প্রতি আছে। মানুষের ভালোবাসাই আমার সম্বল।পথসভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার সদস্যসচিব সাইফুদ্দিন খালেদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। এছাড়া তিনি নগরীর জিন্দাবাজার, জেলরোড, বারুতখানা, জল্লারপার এলাকায় লাঙ্গল মার্কার পক্ষে দলীয় নেতাকর্মীরা ব্যাপক গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন।

১৪নম্বর ওয়ার্ডে লাঙ্গলের নির্বাচনী পথসভা : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য নজরুল ইসলাম বাবুল বলেছেন, ব্যবসায়ী শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য। আমি মেয়র নির্বাচিত হলে সকল শ্রেণির শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করবো। তিনি বলেন, আমি কারো বিরুদ্ধে অপপ্রচার করি না। আমি সবার সঙ্গে মিলেমিশে এই নগরীকে একটি নান্দনিক নগরীতে রূপান্তরিত করতে চাই।গত বৃহম্পতিবার সন্ধ্যায় নগরীর কালীঘাট পয়েন্টে ১৪নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

১৪নম্বর ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী সবুর আহমদ জালালের সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার সদস্যসচিব সাইফুদ্দিন খালেদ, মহানগর শাখার সদস্যসচিব আব্দুস শহিদ লস্কর বশির, মহানগর জাপা নেতা সেবুল আহমদ তালুকদার, মুরাদ আহমদ শাহীন, জাতীয় যুব সংহতি সিলেট জেলা শাখার আহ্বায়ক মরতুজা আহমদ চৌধুরী, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবুল কালাম তাপাদার।জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সিলেট জেলা শাখার সদস্যসচিব এম বরকত আলীর পরিচালনায় পথসভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আতিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মাঈনুল ইসলাম হাওলাদার,জাপা নেতা কয়েস আহমদ,যুব সংহতি নেতা দুলাল আহমদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দক্ষিণ সুরমায় গণসংযোগকালে সিলেটে এখন লাঙ্গলের গণজোয়ার শুরু হয়েছে-মেয়রপ্রার্থী বাবুল

আপডেট সময় : ০৫:২০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩