সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেট মদীনা মার্কেট এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক সবার সহযোগিতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়তে চাই ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জুন ২০২৯-এর মধ্যে শেষ করার লক্ষ্য- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিলেট কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব – মনজুর মোর্শেদ স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই,, এটাই বাংলাদেশ- কয়েস লোদী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সিলেটে মাজারের ডেগে চিঠি সিলেট সীমান্তে ভারতীয় পণ্য জব্দ সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় যুবক আটক সিলেট হযরত শাহজালাল (রা:)র,, দানবাক্স চতুর্থবারের মতো গণনা, দানবাক্সে৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক

ওসমানীনগরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ১৯৪ বার পড়া হয়েছে

নাজমুল ইসলাম (ওসমানীনগর)গাছে গাছে সবুজ দেশ,বদলে দেবো বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী সমাজকল্যাণ পরিষদ,ওসমানীনগর’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার(২৫ মে) সকাল ১১ টায় পাঁচপাড়া শাহ সিদ্দিক (রহ.) জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে পরিষদের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম শাহজান’র পরিচালনায় এ বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
কর্মসৃচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য এম এ হামিদ।

প্রধান অতিথির বক্তব্যে এম এ হামিদ বলেন,প্রাকৃতিক ভারসাম্য অটুট রাখার প্রয়োজনে ইসলামী সমাজকল্যাণ পরিষদ,ওসমানীনগর বৃক্ষরোপণ করার মতো মহৎ কার্যক্রম হাতে নিয়েছে। এজন্য বিশেষভাবে এখানকার জনগণের জীবনযাত্রার মান ও ভারসাম্যপূর্ণ রাখতে সকল পর্যায়ের মানুষকে গাছ রোপন ও বিতরণের আহবান করছি।
তিনি আরো বলেন, দেশকে বাসযোগ্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির বিকল্প নেই। বাসার ছাদে, বারান্দায় ও খালি জায়গায় ফলজ, বনজ ও ঔষুধি গাছ লাগাতে হবে। ইসলামী সমাজকল্যাণ পরিষদের যুগোপযোগী সকল কর্মসূচির সাথে শরিক থেকে মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে।

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জামেয়ার প্রিন্সিপাল, আন্তর্জাতিক কবি ও সাহিত্যিক শিকদার মুহাম্মদ কিবরিয়া,পরিষদের সাবেক সভাপতি, সমাজসেবক রেজুয়ানুর রহমান চৌধুরী শাহীন,এ এস এম জাকারিয়া চৌধুরী,রেদোয়ান খান,জামেয়ার ভাইস-প্রিন্সিপাল মাহবুবুর রহমান,পরিষদের দ্বায়িত্বশীল নেতৃবৃন্দ ও জামেয়ার ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ।

উল্লেখ্য-ইসলামী সমাজকল্যাণ পরিষদ,ওসমানীনগরের বৃক্ষরোপন কর্মসূচী অভিযান-২০২৩ খ্রি. এর মধ্যে রয়েছে বৃক্ষরোপন (ফলজ, বনজ ও ঔষধি গাছ), গাছের চারা বিতরণ, বৃক্ষনিধন রোধে জনসচেতনতা তৈরি, জনসাধারণকে বৃক্ষরোপনে উদ্বুদ্ধ করণ, স্কুল ছাত্রছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ, বিভিন্ন বিদ্যালয়, মাদরাসা,কলেজ ও গুরুত্বপূর্ণ রাস্তাসহ উপজেলার বিভিন্ন জায়গায় এ কর্মসূচির মাধ্যমে বৃক্ষরোপন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ওসমানীনগরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : ০৬:৫৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩